খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক আইন অমান্য: নিজের গাড়ি চালকের নামে পুলিশ সুপারের মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৩:০৪ পূর্বাহ্ণ
ট্রাফিক আইন অমান্য: নিজের গাড়ি চালকের নামে পুলিশ সুপারের মামলা

ট্রাফিক আইন অমান্য করায় নিজের গাড়ি চালকের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। এজন্য গাড়ি চালক পুলিশ সদস্য আ. কদ্দুছকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা গুণতে হবে। এতে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার আহমার উজ্জামান।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। তার গাড়িটি গাঙ্গিনারপাড় এলাকায় আসলে গাড়ি চালক ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ির দিক পরিবর্তন করেন। এসময় গাড়িতে খোদ পুলিশ সুপার বসা ছিলেন। তাৎক্ষণিক তিনি এ অনিয়মের জন্য চালকের নামে মামলা দেন। বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, আইন সবার জন্য সমান। আইন ভাঙলে শাস্তি পেতে হবে। ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ি ঘোরানোয় চালককে মামলা দেয়া হয়েছে। এজন্য তাকে জরিমানা দিতে হবে।

ট্রফিক আইন ভাঙার জন্য নিজের গাড়ি চালকের নামে পুলিশ সুপারের মামলার বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।

নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের মুন্না বলেন, এটি একটি শুভ পদক্ষেপ। জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা হয়ে তার নিজ গাড়ি চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার তা সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহা. আহমার উজ্জামান।

যোগদানের পরপরই মাদক নির্মূল ও অপরাধ দমনে ব্লক রেইড, পেট্রোল টহল জোরদার, ব্যাচেলর মেসগুলোতে অবস্থানকারীদের তালিকা ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। পুলিশ সদস্যদেরও দিয়েছেন কঠোর বার্তা। এছাড়া প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর প্রটোকল ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণে বের হন তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…