ঠাকুরগাঁওয়ে স্কেভেটর মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মাটিকাটার স্কেভেটর মেশিনের ধাক্কায় সুমাইয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) জেলার সদর উপজেলার গড়েয়া কিসমত সুখানপুখরী গ্রামে এঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার আবু হানিফের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিসমত সুখানপুখুরী গ্রামের পার্শ্বে পাথরাজ নদীতে স্কেভেটর দিয়ে খননের কাজ করছিল। এসময় পার্শ্বে দাড়িয়ে খনন কাজ দেখছিল শিশু সুমাইয়াসহ ওই গ্রামের অনেকে। এসময় ড্রাইভার ভুল করে স্কেভেটর ঘুরাতে গিয়ে শিশুটির মাথায় আঘাত লাগলে রক্ত খনন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও স্কেভেটর জব্দ কিংবা কাউকে আটক করেনি।
এ বিষয়ে সদর থানার এসআই হারুন অর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় আমরা এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নিতে পারছিনা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন