চবি’র শাটল ট্রেন-মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে ষোলহশর ফরেস্ট গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে গেছে।


আপনার মতামত লিখুন