খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ১১:১০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮৫

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে তিন হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৮২ জন।

এর মধ্যে চীনে মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩১ জনের। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪০৯ জনে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

এরই মধ্যে ৭০টির বেশি দেশে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস শুধু প্রাণই কেড়ে নিচ্ছে না, দেশের অর্থনৈতিক ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে সংকুচিত হয়ে আসছে ব্যবসায়িক পরিধিও।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ শেট গ্রিন বলেন, ‘করোনার কারণে বিভিন্ন বাণিজ্যিক প্রদর্শনী বাতিল হচ্ছে, যা বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যটন ব্যবসায় ধস নেমেছে। সরাসরি আলোচনা বা বৈঠকের সুযোগ কমে আসার ফলে বিনিয়োগ ও বিপণন থমকে আছে।’

এদিকে, ইতালিতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। চীনের পর গত মঙ্গলবার পর্যন্ত ইতালিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

অন্যদিকে, ইরানেও করোনা পরিস্থিতি নাজুক। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সমান হারে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে, দেশটির আট ভাগ পার্লামেন্ট সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে দেশটির সরকার।

এ ছাড়া করোনায় তিন দিনে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ওয়াশিংটন ছাড়াও ১৬টি অঙ্গরাজ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিদিনই মৃত ও আক্রান্তের সারিতে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় সাড়ে সাতশ কোটি ডলার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

করোনা নির্মূলে গবেষণা আরো জোরদার করতে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাব পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যখন থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, তখন থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে বিশেষ মেডিকেল টিম কাজ করছে। অন্যান্য দেশের তুলনায় এই রোগের সংক্রমণ ঠেকানোর কাজে আমরা অনেকটা এগিয়ে আছি।’

এদিকে, আর্জেন্টিনা ও চিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভাইরাসটির পরিধি বাড়তে থাকায় অনেক দেশের অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা এবং সরঞ্জাম নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই গ্লাভস ও মাস্ক মজুদ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এরই মধ্যে করোনাজনিত কোভিড-১৯ রোগ মোকাবিলা এবং অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…