খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৭০ হাজার ছাড়াল করোনায় মৃত্যুর সংখ্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১১:০৪ অপরাহ্ণ
৭০ হাজার ছাড়াল করোনায় মৃত্যুর সংখ্যা

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে দিশেহারা গোটা বিশ্ব। এরইমধ্যে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ২৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭২ হাজার ৯০ জনে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৫১ এবং মারা গেছেন ৯ হাজার ৬২০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৭৭ জন।

এদিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে এটাই সবচেয়ে কম মৃত্যু।

অপরদিকে করোনায় স্পেনে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ৫৫ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৪৩৭ জন।

তবে সেখানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। টানা চতুর্থ দিনের মতো স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে এসেছে।

দেশটির সরকার বলছে, টানা চারদিন ধরে প্রাণহানি ধারবাহিকভাবে কমছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে হয়েছে।

করোনায় বিপর্যস্ত স্পেনের প্রকাশিত পরিসংখ্যানে দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপ পার হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন। সোমবার দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে আরও ৬৩৭ জন মারা গেছেন। তবে এ সংখ্যা এক সপ্তাহ আগের মৃত্যুর চেয়ে প্রায় অর্ধেক।

এদিকে জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩২ এবং মারা গেছে ১ হাজার ৫৮৪ জন। ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৮৩৯ এবং মারা গেছে ৮ হাজার ৭৮ জন।

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭০৮ জন এবং মারা গেছে ৩ হাজার ৩৩১ জন।

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২২৬ এবং মারা গেছে ৩ হাজার ৬০৩ জন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৮০৬ জন এবং মারা গেছে ৪ হাজার ৯৩৪ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে আছেন।

এদিকে করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩১৪ এবং মারা গেছে ১১৮ জন।

অপরদিকে বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। অপরদিকে নতুন করে তিন জনমারা যাওয়ায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

Feb2

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।