সীতাকুণ্ডে আন্তজার্তিক নারী দিবস উদযাপন
সীতাকুণ্ড প্রতিনিধি : প্রজন্ম হউক সমতার’’ সকল নারীর অধিকার’’এ শ্লোগানকে সামনে রেখে
সীতাকুণ্ডে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল মামুন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ মাহাবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা
বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সমাজসেবা অফিসার লুৎফুর নেছা বেগম, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম ও মৎস্য অফিসার শামীম আহমেদ। উপজেলা প্রশাসন ও ইপসার সহযোগীতায় নারী দিবসে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন,কৃষি সম্প্রসাধরণ
কর্মকর্তা রতন কান্তি দত্ত সহ উপজেলা অন্যান্য কর্মকর্তাগন ও বিভিন্ন পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুরু থেকেই নারীদের গুরুত্ব দিয়ে আসছেন এবং নারীদের প্রাইমারী স্কুল ও আরো অন্যান্য সরকারি প্রতিষ্ঠান গুলোতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তা ছাড়া দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার ব্যাপক কাজ ও পরিশ্রম করে চলেছেন।
তিনি আরো বলেন,নারী ছাড়া কোনো উন্নয়ন কর্মকান্ড করা সম্ভব নয়। প্রতিটি ক্ষেত্রেই নারীদের বিরাট একটি ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে
পুরুষরা নারীদের একটু অর্গাধিকার দিলে তবেই দেশের নারীরা সর্ব ক্ষেত্রে উৎসাহিত হবে।


আপনার মতামত লিখুন