আমিরাতে স্যানিটাইজারের দাম বাড়ালে ২৩ লাখ টাকা জরিমানা
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করলে ৫ হাজার থেকে ১ লাখ দিরহাম (১ লাখ ২৩ হাজার থেকে ২৩ লাখ টাকা) জরিমানা করা হবে। এছাড়া সাময়িক দোকান বন্ধ করা হতে পারে।
সোমবার (৯ মার্চ) অর্থনীতি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে। এতে আরো বলা হয়েছে, “আমরা জানতে পেরেছে কিছু সংখ্যক জায়গায় সাবান, স্যানিটাইজার সহ কিছু দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে যা আইনবহির্ভূত। আশাকরি এমনটা চলবে না।”
আমিরাতে এ পর্যন্ত ৩ জন বাংলাদেশিসহ ৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।


আপনার মতামত লিখুন