করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১:৪৭ দুপুর
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১১ মার্চ বুধবার।

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে রাউজানের প্রবাসীদের প্রথম ১৪ দিন কোয়ারান্টাইনে (সঙ্গরোধ) থাকতে হবে সিদ্ধান্ত নেয়া হয়।

স্থানীয় জনগনকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষে উপজেলার প্রতিটি জুমা মসজিদে খুতবায় এ বিষয়ে আলোচনা, এলাকায় মাইকিং ও শিক্ষা প্রতিষ্টানে প্রচারনা চালানোর জন্য উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি ও মসজিদের খতিবদের এগিয়ে আসার আহবান জানান।

করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ আসন বিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ নুর আলম দীন। উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

Feb2
Feb2