খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিব শতবর্ষে মিরসরাই তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১০:২৪ অপরাহ্ণ
মুজিব শতবর্ষে মিরসরাই তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মুজিব শতবর্ষে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা করেছে উপজেলা প্রাণী সম্পদ অফিস।

যেখানে বছরব্যাপী ১৯২টি পরিবারে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন করা হবে। এছাড়াও খামারীদের প্রশিক্ষণ, নিবিড় সেবা প্রদান কার্যক্রম ও পরামর্শ প্রদান, উন্নত জাতের গাভী উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ইনফার্টিলিটি ক্যাম্পইন, হেলথ কার্ড বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুজিব শতবর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে গৃহিত কর্ম পরিকল্পনা তুলে ধরেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, উপজেলা প্রাণী সম্পদ সম্পসারণ কর্মকর্তা আজিজুল হক।

ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ স্টোকহোল্ডারদের সাথে মত বিনিময়, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সৌন্দর্যবর্ধন, উপজেলার ১৬টি ইউনিয়নে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পইন, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম, বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক ১৫টি সেমিনার, প্রাণী সম্পদ অফিসের সামনের সীমানা প্রাচীরে ডিসপ্লে বোর্ড স্থাপন, ১৮০ জন খামারিকে প্রশিক্ষণ, ফিডমিল, ব্রিডার ফার্ম, হ্যাচারী, গবাদিপশু ও হাসঁ-মুরগীর খামার ও কসাইখানা নিয়মিত ভাবে পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হবে, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ দপ্তরে নিবিড় সেবা প্রদান কার্যক্রম ও পরামর্শ প্রদান, উন্নতজাতের গাভী উৎপাদনের লক্ষে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ইনফার্টিলিটি ক্যাম্পেইন, স্মার্ট লাইভষ্টক ভিলেজ সেবা বা হেলথ কার্ড বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম করা হবে।

তিনি উল্লেখিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

২৪ ঘন্টা/আশরাফ/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…