খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিতে অগ্নিসংযোগ বাধা দিতে গিয়ে নারীসহ আহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৭:২৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জমি দখল নিতে অগ্নিসংযোগ বাধা দিতে গিয়ে নারীসহ আহত ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: বসতভিটার জমি দখল নিতে বাড়ীতে আগুন দিয়ে বাড়ী ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এদিকে নিজের বাড়ীর আগুন নেভানোর সময় প্রতিপক্ষের লোকজনের বাধা ও মারপিটে গুরুতর আহত হয়েছেন নারীরসহ ৫ জন। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছখুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বেই তিনটি বাড়ী আগুনে পুড়ে ভুস্মিভুত হয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। আহতরা হলেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল জব্বার (২৭), তার ভাই দেলোয়ার হোসেন (২৫) ও দুই জনের বাবা আব্দুর রহিম (৫৫), বোন ফাতেমা আক্তার (১৮) এবং আব্দুর রহিমের স্ত্রী তাজমীন আক্তার (৪৮)।

জমির মালিক আব্দুল জব্বার জানান, বসতভিটার জমির পজিশন নিয়ে একই এলাকার ইসলাম উদ্দীনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসা করে দিলেও মঙ্গলবার সকালে আমিসহ আমার পরিবারকে উচ্ছেদ করতে আসে প্রতিপক্ষের লোকজন। বাড়ীতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে আমরা সকলে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় ইসলাম উদ্দীন, তার ভাই দবিরুল ইসলাম ভাতিজা সাদেকুল ইসলাম প্রায় ২০/২৫ জনের একটি দল আমাদেরকে বাধা দিলে সংঘর্ষ বাধে। তাদের লোক জনের মারপিটে আমরা ৫ জন আহত হয়ে বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে উল্লেখ করে আব্দুল জব্বারের বাবা আব্দুর রহিম বলেন,আমার ছেলের শেষ সম্বল বসত ভিটার জমি। টাকা ও ক্ষমতার জোড়ে আমাদের উচ্ছেদ করতে ইসলাম উদ্দীন দীর্ঘদিন ধরে উঠেপড়ে লেগেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।প্রতিপক্ষ ইসলাম উদ্দীনের লোকজনের দাবি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার আমরা জব্বারের অবৈধ বেড়া ভাঙ্গতে গেলে সংঘর্ষ বাধে। এতে আমাদের ২ জন লোক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার বাড়ীতে কেউ আগুন দিতে যায়নি।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, জমি নিয়ে বিরোধে কেউ কারো বাড়ীতে আগুন দিবে, এটি মোটেও কাম্য নয়। বিষয়টি পুলিশকে বলা হয়েছে তদন্ত করে দেখার জন্য।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান জানান, ঘটনার বিষয়ে শুনেছি। দুপক্ষের কেউ বিকাল পর্যন্ত কোন অভিযোগ থানায়
দেয়নি। অভিযোগ পেলে পুলিশ ঘটনা তদন্ত করবে।

Feb2

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ বাংলাদেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন।