খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনশূণ্য নয়, ফলপ্রসু নির্বাচন চাই : ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৩:৫১ অপরাহ্ণ
জনশূণ্য নয়, ফলপ্রসু নির্বাচন চাই : ডা.শাহাদাত

ডক্টর’স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) কতৃক আয়োজিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি জনগণের দল, দেশের জনসাধারণকে নিয়ে বিএনপির রাজনীতি। জনগণের স্বার্থ আমাদের কাছে মূখ্য।বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে দেশের জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এরুপ পরিস্থিতিতে যদি ভোট হয়, মানুষ ভোটকেন্দ্রে যেতে শঙ্কা বোধ করবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

একজন ডাক্তার হিসেবে প্রথমে চাইবো মানুষের নিরাপত্তা। মানুষকে নিরাপত্তাহীনতায় রেখে যদি ভোট হয় এবং এর ফলে যদি অনাকাঙ্খিত ঘটনা ঘটে এর সর্ম্পূণ দায়ভার সিইসিকে নিতে হবে। এর আগে টানা বন্ধের পর নির্বাচনের তারিখ পেছানোর দাবি করেছিলাম। বর্তমানে মানুষের মাঝে যে ভীতি কাজ করছে, এ অবস্থায় মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হউক। আমি ২০% লোকের নগর সেবক হতে চাই না। আমি চাই সবাই তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার বাস্তবায়ন করবেন।

এসময় তিনি সকলকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম ও প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন। ঘনঘন হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও ফ্লু প্রতিরোধের সাধারন নিয়মাবলী অনুসরণ করতে সবাইকে আহবান জানান।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, উপদেষ্টা জাহিদুল করিম কচি, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ড্যাব মেডিকেল শাখার সভাপতি ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, নগর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ডা. লুসি খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির উর রশিদ, ডা. হাসানুল বান্না, ডা. ফাহাদ, ডা. ফয়সাল, জামালখান ওর্য়াড কাউন্সিলর প্রার্থী আবু মহসিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…