খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা নিয়ে আমরা কতটুকু সর্তক!

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৪:২৬ অপরাহ্ণ
করোনা নিয়ে আমরা কতটুকু সর্তক!

তাসফিক আব্দুল্লাহ চৌধুরী : কোভিড-১৯ বা করোনাভাইরাস এর প্রাদুর্ভাব প্রথম চীনে দেখা গেলেও এটি এখন বিশ্ব মহামারিতে পরিণত হয়েছে চোখের পলকেই । কখন সমাপ্তি ঘটবে এই গুমোর বাধা পরিবেশের! সবার চোখের ঘুম কেড়ে নিয়েছে কোভিড় -১৯ বা করোনাভাইরাস। করোনা ভাইরাস সাধারণত পশু পাখির মাধ্যমে ছড়িয়ে থাকে। হঠাৎ করেই যে এই ভাইরাস মানুষের মাঝে দেখা দিতে শুরু করবে কে বলতে পারে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আজ থেকে প্রায় ৮৫ দিন আগে এই করোনা ভাইরাসের কথা জানিয়েছিল। আর এই অল্প কয়েকদিনের মধ্যে পৃথিবীর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেলো। চীনের উহান প্রদেশে এটি প্রথম দেখা গেলেও বিশ্বের প্রায় ১৯৬ টিরও বেশি দেশ এর কাছে অসহায় আত্মসমর্পণ করেছে।

ইউরোপীয় ইউনিউনের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি, স্পেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানতে পারে, চীনের হুবেই প্রদেশের উহান শহরে মানুষ অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সপ্তাহখানেক পর প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর ক্রমেই সংক্রমণ বাড়তে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি হিসেবে ঘোষনা করে।

করোনা ভাইরাসের প্রভাবে চীনে মৃত্যুবরণ করেছে প্রায় ৩০০০ এর বেশি, ইতালিতে প্রায় ১৫০০ জন, স্পেনেও সমান সংখ্যক লোক এই ভাইরাসে সংক্রমিত হয়েছে। সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা লক্ষ পৌছেঁ গেছে । এর প্রভাবে ব্যবসা- বাণিজ্য, অফিস আদালত, স্কুল কলেজ, থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান থেকে শুরু করে সমাজের কোন কিছুই বাদ যায় নি।

গবেষকরা দিনরাত এক করে কাজ করছে এর প্রতিষেধক তৈরি করার জন্য। এর মধ্যে আশার খবর শুনিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক করোনা ভাইরাসের টিকা আলফা ডি টু আবিষ্কার করেছে বলে দাবি করেছেন।

বাংলাদেশেও করোনাভাইরাস তার জাল বিস্তার করা শুরু করেছে। ইতমধ্যে ৫ জনের মৃত্যুর খবর পত্র- পত্রিকা পড়ে আমরা জানতে পেরেছি।

আইইডিসিআর এর ভাষ্যমতে, বাংলাদেশে এপযর্ন্ত ৩৯ জন করোনা রোগী চিহ্নিত করা হয়েছে এবং ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকার এর মাঝে ইউরোপের দেশগুলোর সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উন্নয়নশীল দেশগুলো করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি চলমান থাকলে কয়েক লক্ষ মানুষ এর প্রভাবে মৃত্যুবরণ করবে বলে জানিয়েছেন তাঁরা। করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র প্রতিসেধক হলো সচেতনতা। এই মুর্হুত্বে সচেতনতায় হলো আমাদের একমাত্র অস্ত্র করোনা মোকাবেলায়।

বিভিন্ন সংস্থা করোনা মোকাবেলা করতে সাধারণ মানুষদের সচেতন করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের প্রচার পত্রের মাধ্যমে তারা এই কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলায় হোম কোয়ারান্টাইনের কোন বিকল্প নেই।

জনসমাগম এড়িয়ে চলতে হবে, দুই হাত সাবান বা সেনিটািজার দিয়ে ধুয়ে নিতে হবে। মানুস থেকে মানুষের দূরত্ব হবে তিন ফিট। প্রবাসীদের সংস্পর্শে আসলে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার দিকে তাঁরা জোর দিচ্ছেন।

বাংলাদেশের বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ঘনবসতিপূর্ণ এলাকা। তাদের মধ্যে সচেতনতার ঘাটতি পরিলক্ষিত হয় অতিমাত্রায়। তারা মনে করেন, ‘আল্লাহ এই রোগ দিয়েছে আল্লহই আমাদের রক্ষা করবে। এসব সচেতনতার কি প্রয়োজন!’

যেদেশে একটা মাস্ক বেশি দামে বিক্রি হয়, জীবাণু নাশক সামগ্রীর অভাব দেখা দেয় সেই দেশ কতটুকু এর মোকাবেলা করতে পারবে তা সময়ই বলে দিবে। হোম কোয়ারান্টাইনে থাকা লোকগুলো ঘুরে বেড়াচ্ছে ইচ্ছে মতো, কেউ আবার স্বপ্নের মধ্যে করোনা ভাইরাসের প্রতিসেধক আবিষ্কার করে ফেলে, করোনা মোকাবেলায় স্কুল কলেজ বন্ধ দিলে পর্যটন স্থানগুলোতে লোকের ভিড় বেড়ে যায়। সারাবিশ্ব যেখানে করোনা ভয়ে কাপঁছে সেখানে আমরা এটাকে হালকা ভাবে নিয়ে চরম মুল্য দিতে হবে না তো? জাতি হিসেবে আমরা কতটুকু সচেতন সেই প্রশ্নটায় বার বার উঠে আসছে।

আমাদের দেশের রেল স্টেশন, পাবলিক যানবাহন গুলো জীবাণু নাশক স্প্রে করা অতিব জরুরি। পর্যটন স্থানগুলো বন্ধ করে দেওয়া উচিত অতি দ্রুত। জীবাণু নাশক সামগ্রী, সাবান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যেন বৃদ্ধি না পায় তারজন্য বাজার পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। অলি-গলিতে মাইকিং করা উচিত সচেতনতা বৃদ্ধি করার জন্য।

আমরা হয়তো হংকং, তাইওয়ানের মতো যুগোপযোগী পদক্ষেপ নিতে পারব না। কানাডার মতো সকল মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিতে পারব না ঠিক কিন্তু আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে পারি। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

আমাদের নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। তবে আশা জাগানিয়া খবর হচ্ছে, দেশের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী ফার্মেসিষ্ট হ্যান্ড সেনিটাইজার তৈরি করে সচেতনতা সৃষ্টি করছে।

গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ভাইরাস পরীক্ষা করার কিট তৈরি করা শুরু করেছে এবং সরকার তাদের সহযোগিতা করার কথা ব্যক্ত করেছেন।

এই মহামারি মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এক হলে জয়, একা হলে পরাজয়।

তাসফিক আব্দুল্লাহ চৌধুরী
ইংরেজি বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Feb2

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় নিহত ২ শ্রমিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় নিহত ২ শ্রমিক

চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ২ শ্রমিক হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন- সাগর ও এরশাদ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার সুয়ারেজ পাইপলাইন খনন করছে। গতকাল রাতে খননের সময় একটি স্থানে ৪ শ্রমিক গর্তে পড়ে মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও স্থানীয় মানুষ প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদেরকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় চিকিৎসা না পাওয়ার অভিযোগে উত্তেজিত শ্রমিকরা মেডিকেলের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে জানা যায়। এসময় জরুরি বিভাগের কাচ ও আসবাব ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে এ ঘটনার জেরে কয়েকজনকে আটক করে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন শ্রমিক মাটি চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট করার কাজ চলছিল। গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।’

নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না।’

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।