বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে-মেজর জেনারেল নজরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৬:২১ সন্ধ্যা
বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে-মেজর জেনারেল নজরুল

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের যেকোন প্রয়োজনে পাশে থাকবে বলে জানিয়েছেন রংপুর অঞ্চলের
সেনাবাহিনীর অধিনায়ক ও ৬৬তম পদাতিক বিভাগের মেজর জেনারেল নজরুল ইসলাম(জিওসি)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা মূলক প্রচারনায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা
বলেন তিনি ।

তিনি আরা বলেন, ইতোমধ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপারগণ এই ভাইরাসের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে।আমাদের কাজ তাদের এই পদক্ষেপ গুলোকে আরো বেগবান করা। সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

জনগণককে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সেনাবাহিনী দেশের প্রতিটি সঙ্কটময় সময় জনগণের পাশে ছিলো,আছে এবং থাকবে। সেই সাথে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

করোনা ভাইরাস নিয়ে এখনো তেমন আতঙ্কিত হওয়ার পরিস্থিতি তৈরী হয়নি মন্তব্য করে মেজর জেনারেল বলেন,বাংলাদেশ সরকার যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করেছে এবং ভবিষ্যতেও করবে। যেভাবে নিয়ম মেনে চলতে বলা হয়েছে সেগুলো যদি সকলেই মেনে চলে তাহলে আমি মনে করি আগামী দিন গুলোতে আমরা অনেক সুন্দর ভাবে থাকতে পাড়বো।

এসয়য় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান, লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর
আলী প্রমূখ।

 

Feb2
Feb2