খুঁজুন
, ,

শোক ভেঙ্গে দিল ‘সামাজিক দূরত্বে’র বিধি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 April, 2020, 9:13 pm
শোক ভেঙ্গে দিল ‘সামাজিক দূরত্বে’র বিধি

চট্টগ্রামের নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম(৩৮) আর নেই।

বৃহস্পতিবার ভোররাত প্রায় ৪টার দিকে স্ট্রোকে তাঁর মৃত্যু হয় (ইন্না…রাজেউন)।

আজ জোহরের নামাজের পর চট্টগ্রাম শহরের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড অফিসের সামনে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়।

মা, স্ত্রী, এক শিশু পুত্র এবং এক স্কুল পড়ুয়া কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে রেখে মৃত্যুবরণ করেন সংগঠক খোরশেদ আলম। করোনাভাইরাস আতঙ্কে স্বাস্থ্যবিধি অনুসারে সামাজিক বিচ্ছিন্নতা সত্বেও তাঁর জানাজা ও দাফনে অসংখ্য মুসল্লিকে সমবেত হন।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রামে’র সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি ।

যুদ্ধপরাধীদের বিচার আন্দোলন, সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়, নাগরিক অধিকার ও মর্যাদার সংগ্রামসহ অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ তথা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের যাত্রাপথে গত অন্তত দুই দশক ধরে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন এই তরুণ সংগঠক। জাতীয় শোক দিবসে নাগরিক শোক যাত্রাসহ বিভিন্ন জাতীয় দিবস পালনে খোরশেদ আলম থাকতেন সক্রীয়। তাঁর মৃত্যুতে নাগরিক সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খোরশেদ আলমের জানাজা ও দাফনকালে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচ এম সোহেল, হাজী নুরুল হক, ইয়াছিন চৌধুরী আছু, সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কৃষন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রবীণ সাংবাদিক কবি প্রদীপ খাস্তগীর, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল বশর, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এমএ মান্নান, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, লেখক সংগঠক নিজামুল হক শরাফী, বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী,সাবেক ছাত্রনেতা জাবেদুল আলম সুমন, এম,এ,মন্নান শিমুল, তানভীর আহমেদ রিংকু, ইয়াসির আরাফাত, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নজরুল ইসলাম, এড,টিপুশীল জয়দেব, সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম মুস্তাফিজ ,মোহাম্মদ সেলিম, ছাত্রনেতা বোখারী আজম, রাশেদুল আরেফিন জিসান, এনামুল হক, সাজু দাশ ।

জানাজা নামাজের শুরুতে চসিক মেয়র আজম নাছির উদ্দিনের পক্ষে গভীর শোক প্রকাশ করেন প্যানেল মেয়র । করোনা পরিস্থিতিতে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় চসিক মেয়র জানাজায় উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষের হয়ে দুঃখও প্রকাশ করেন প্যানেল মেয়র ।

এদিকে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ডঃ অনুপম সেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডঃ একেএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী ও সদস্য সচিব শেখ মুজিব আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ সভাপতি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাবেক সাধারন সম্পাদক সুমন দেবনাথ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হারুন, সাংবাদিক গবেষক জামাল উদ্দিন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাস, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল,দেশশ্চিন্তা’র সম্পাদক ইমরান সোহেল প্রমুখ।

উল্লেখ্য, দক্ষিণ বাকলিয়া থেকে জানাজা শেষে চৈতন্য গলি নেওয়ার পথে স্থানীয় শোকাচ্ছন্ন এলাকাবাসী সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে কান্না জড়িত কন্ঠে বহনকারী সাথে মরদেহবাহী গাড়ির পিছু পিছু ছুটে আসেন। সৃষ্টি হয় এক শোকাবহ পরিস্থিতির।

Feb2
Feb2

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 11:48 pm
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:31 pm
প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে বা ঘাঁটি নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। সাইবার হামলা ও নতুন বহুমাত্রিক হুমকি মোকাবিলায় দেশীয়ভাবে ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে অবহিত করেন সরকারপ্রধান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের সমগ্র আকাশসীমার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ঢাকা ও অন্যান্য শহরের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, পৃথক বিমানঘাঁটি ও রানওয়ে নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি বিষয়। বাংলাদেশের সীমিত ভূমি ও বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে কেবল প্রশিক্ষণের জন্য পৃথক রানওয়ে না বানিয়ে বিদ্যমান সুবিধার যথাযথ ব্যবহারকেই সরকার অধিক বাস্তবসম্মত মনে করছে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কথা স্বীকার করলেও আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে—এমন বক্তব্য সঠিক নয় বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তির সহায়তায় ৫ থেকে ১০ দিনের আগাম পূর্বাভাসসহ ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত ও অন্যান্য দুর্যোগের সতর্কবার্তা দিচ্ছে। পূর্বাভাস সক্ষমতা আরও আধুনিক ও নিখুঁত করতে পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডেটা বিশ্লেষণ ও দক্ষ জনবল তৈরির চেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা এবং সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির পৃথক দুই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা আধুনিকায়ন ও বেসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের আইনি ভিত্তি তুলে ধরেন। শিরীন সুলতানের প্রশ্নের জবাবে তিনি জানান, বহুমাত্রিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সমুদ্রে নজরদারি বাড়ানোর কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, অসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের স্পষ্ট নীতিমালা রয়েছে। তিনি জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন দেশের সার্বিক নিরাপত্তায় এবং ‘In Aid to the Civil Power’ নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ ও ক্রান্তিকালে অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনী সরাসরি সহায়তা করে থাকে। এছাড়া ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১২৯ ধারা অনুযায়ী অসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:16 pm
১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৮৫ টাকা। গত মাসে যা ছিল ১৫৯৮ টাকা।

আজ বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয়েছিল ৭০ টাকা। যদিও জুলাইয়ে তার আগের মাস জুনের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।