রাউজানে সাধারণ মানুষের পাশে বেবী চৌধুরী ফাউন্ডেশন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে নিম্মবিত্ত মানুষদের হোম কোয়ারেন্টাইনে উৎসাহিত করতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ফিল্টার মাস্ক বিতরণ করেছে শফিকুল ইসলাম চৌধুরী (বেবী) ফাউন্ডেশন।
গত ২৫ মার্চ থেকে বিভিন্ন ধাপে রাউজান পৌরসভার মুন্সিরঘাটা, ফকিরহাট, জলিলনগর, জানালীহাট, হাজীপাড়া, ছিটিয়াপাড়া, দলিলাবাদ, ছত্রপাড়া, নন্দীপাড়া ও বিনাজুরী এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া ৬নং ওয়ার্ডের ৫টি মসজিদের মুসল্লীদের মাঝে প্রায় এক হাজার ও অসচ্ছল মানুষের মাঝে এক হাজার সহ মোট দুই হাজার ফিল্টার মাস্ক বিতরণ করা করেছে এ ফাউন্ডেশন।
রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা’র আর্থিক সহযোগিতায় ও উপজেলা আওয়ামীলীগ এর সদস্য আহসান হাবীব চৌধুরী’র তত্তাবধায়নে এ কর্মসূচীতে অংশ নেন উপজেলা যুবলীগ’র দপ্তর সম্পাদক তপন দে, সংগঠক ও ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, পৌর ছাত্রলীগ সভাপতি অনুপ চক্রবর্তী, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, মো. ইমতিয়াজ প্রমুখ।



আপনার মতামত লিখুন