খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় ঠাকুরগাঁও পুলিশের অনন্য নজির স্থাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১০:০৩ পূর্বাহ্ণ
করোনা মোকাবিলায় ঠাকুরগাঁও পুলিশের অনন্য নজির স্থাপন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি ::: প্রতিটা সময় জেলার এ প্রান্ত থেকে আরেক প্রান্তে মাইক হাতে নিয়ে জনগনকে সচেতন করতে ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। করোনা ভাইরাসের সংক্রমন রোধে মানুষকে বাসায় অবস্থান করার সচেতনামূলক প্রচারণায়।

তিনি বলেন- লক্ষি ভাই, আপনি ঘরে থাকুন, সচেতন থাকুন, নিজে বাঁচুন-পরিবার বাঁচান, দেশ বাঁচান। এর ফলে সন্তোষ প্রকাশ করেছে ঠাকুরগাঁওবাসী।

এই উদাহরণের মাধ্যমেই পরিষ্কার বোঝা যাচ্ছে, সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় করোনা প্রতিরোধের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় হয়তো সব জায়গায় পুলিশের পক্ষে সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব নয়। তবে ইচ্ছা এবং সামর্থের কমতি রাখছে না সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

অপরদিকে জেলার পুলিশের সকল ইউনিট মাঠ পর্যায়ে কাজ করছেন মানুষকে সচেতন করার জন্য।

রোববার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় সদর থানার ওসি তানভিরুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম মর্তুজা সহ সদর থানায় কর্মরত সকল অফিসাররা একটি গাড়িবহর নিয়ে শহরে ও গ্রামাঞ্চলে প্রচারণা করছেন। মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। আর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।

শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষজন সচেতন ছিলনা। অবাধে মানুষজন জটলা বেঁধে আড্ডা দিত। পুলিশ নিয়মিত টহল জোরদার করায় এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতামুলক প্রচারণা করায় মানুষজন সচেতন হয়েছে। এখন আর জটল বেঁধে মানুষজন দেখা যায়না।

সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, সদর থানার ওসি তানভিরুল ইসলাম সহ তার সকল অফিসাররা আমার এলাকার প্রত্যেকটি হাট-বাজার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এসে করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে মানুষজনকে সচেতন করছেন। এতে করে মানুষজন সচেতন হচ্ছে এবং বেশিরভাগ মানুষ ঘরেই থাকছেন। এমন উদ্যোগ আসলেন প্রশংসনীয়।সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, পুলিশ সুপার মনিরুজ্জামানের নির্দেশনায় আমরা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিয়মিত সচেতনামূলক প্রচারণাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করার কাজ করেই যাচ্ছি। মানুষজনও সচেতন হয়েছে।

তিনি বলেন,পুলিশ সুপারের নির্দেশনায় করোনা মোকাবেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে যেকোনো এলাকায় দ্রুত সহযোগিতা প্রদান করা হচ্ছে। খারাপ আচনের মাধ্যমে নয়, ভাল আচনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।সাধারণ জনগণকে সরাসরি যোগাযোগ করার জন্য সদর থানার অফিসার ইনচার্জ ০১৭১৩৩৭৩৯৮৫ ফোন নম্বরও দেওয়া হচ্ছে। মানুষজন সচেতন হয়েছে যেকোন প্রয়োজনে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করছেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।করোনা মোকাবেলায় ঠাকুরগাঁও জেলা পুলিশের সচেতনতা কর্মসূচিসহ নানা ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাই তারা এইসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…