কমলগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করলো পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৮:২১ রাত
কমলগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করলো পুলিশ

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:::মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ২শ পরিবারের মধ্যে কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ সদস্যদের আর্থিক সহযোগিতায় উপজেলার দক্ষিণ বালিগাঁও (বটতল), ভানুগাছবাজার চৌমুহনা ও মুন্সিবাজারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও লবণের প্যাকেট দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত সূধীন চন্দ্র দাশ প্রমুখ।

Feb2
Feb2