খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা:ঠাকুরগাঁওয়ে নিজ উদ্যোগেই ৬ গ্রাম “লকডাউন” করলো এলাকাবাসী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১১:৪০ অপরাহ্ণ
করোনা:ঠাকুরগাঁওয়ে নিজ উদ্যোগেই ৬ গ্রাম “লকডাউন” করলো এলাকাবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধিঃজেলাবাসীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ইউনিয়নের ছয়টি গ্রাম বাঁশের বেড়া দিয়ে ঘিরে লকডাউন করেছে এলাকাবাসী।

বুধবার (৮ এপ্রিল) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদর্শ কোলনি, রসুলপুর, বাঙালিপাড়া, বিহারীপাড়া, গুচ্ছগ্রাম ও বাহাদুরপাড়ার সব সংযোগ সড়ক বন্ধ করে দেয় তারা। আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, ছয়টি গ্রামের প্রবেশ পথ ও বের হওয়ার পথে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে; পাশাপাশি টানানো হয়েছে লাল পতাকা। গ্রামে কোনো যানবাহন বা মানুষ প্রবেশ করার সময় জীবানুনাশক স্প্রে দেয়া হচ্ছে এবং প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া হ্যান্ড মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে ঘরে থাকার জন্য।

স্থানীয়রা জানান, বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই নিজেদের রক্ষার স্বার্থে ছয়টি গ্রাম লকডাউন করে দিয়েছেন। ফলে এসব গ্রামে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। আর স্থানীয়রাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।

আদর্শপুর কলোনি গ্রামের মুশফিক আল মারুফ বলেন, মঙ্গলবার রাতে রাতে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-গলাব্যাথা নিয়ে ঢাকার আদাবর ও নারায়ণগঞ্জ থেকে পাঁচজন এ গ্রামে এলাকায় আসে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে সকালে চিকিৎসকরা এসে তাদের নমুনা সংগ্রহ করে এবং সবাইকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

একই গ্রামের আব্দুলহ আল নোমান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাবাসীর নিজ উদ্যোগে ৬টি গ্রামের আটটি প্রবেশ ও বের হওয়ার পথে বাঁশের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে লকডাউন করা হয়েছে।“খুব জরুরি প্রয়োজন ছাড়া এলাকার মানুষদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং বাইরের কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।”

বাঙালিপাড়া গ্রামের আতিকুর রহমান সাজু বলেন, “এলাকার মানুষদের স্বার্থে লকডাউন করা হয়েছে, সবাই যেন ভাল থাকে, সুস্থ্ থাকে। এলাকা যেন সুরক্ষিত থাকে এবং বাইরের কোন মানুষ যেন এলাকায় না আসতে পারে সেজন্য এ উদ্যোগ।

“বাহাদুরপাড়ার হারুন অর রশিদ বলেন, আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত যুবক তাদের গ্রামে আসে। তাদের এ বেপরোয়া চলাফেরায় গ্রামে করোনাভাইরাসের ঝুঁকি তৈরি হয়। তাই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।”

এলাকাবাসীর এমন উদ্যোগে কিভাবে দেখছেন এমন প্রশ্নে সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ২৪ ঘণ্টা ডট নিউজকে
বলেন, “সচেতন গ্রামবাসী নিজেদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এভাবেই প্রত্যেকটি গ্রামের মানুষ সচেতন হলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো সম্ভব।”এ সময় সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন ‍তিনি।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, বুধবার সকালে আদর্শকোলনি গ্রাম থেকে দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে; নমুনাগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।“কাল জানা যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা। তাদেরসহ পাঁচজনকে আলাদা ভাবে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…