খুঁজুন
, ,

রাউজানে গরীব ও দুঃস্থদের দ্বারে দ্বারে যাচ্ছে ফ্রি সবজি ও মাছের ১৪ ভ্যানগাড়ি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 April, 2020, 11:32 am
রাউজানে গরীব ও দুঃস্থদের দ্বারে দ্বারে যাচ্ছে ফ্রি সবজি ও মাছের ১৪ ভ্যানগাড়ি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি::: শনিবার (১১ এপ্রিল) রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রবেশপথ অতিক্রম করেই চোখে পড়েছে সাঁড়িবদ্ধ ভ্যানগাড়ি। ভ্যানের উপর আলু, বরবটি, টমেটো, মরিচ, বেগুনসহ ১৪ পদের সবজি। সাথে মাছও রাখা আছে। দুই পাশে সাঁড়িবদ্ধভাবে রাখা ভ্যানগাড়িগুলোতে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতারা প্রতি আইটেমের সবজি গ্রহণ করছে। তবে এজন্য তাদের কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছেনা।

করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ ও এলাকার গরীব, দুঃস্থ পরিবারগুলো যাতে কষ্ট না পায় বিষয়টি বিবেচনা করে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, উদীয়মান সমাজসেবক ফারাজ করিম চৌধুরী মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগটি গ্রহণ করেছেন।

শনিবার সম্পূর্ণ ‘ফ্রি’ তে অস্থায়ী মাছ ও কাঁচাবাজারের উদ্ধোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ , রাউজান পৌরসভার প্যানেল মেয়র ২ জমির উদ্দীন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।

সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, রাউজানে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার চালু করা হয়েছে। যেখানে মাছ-শাকসবজি সহ বিভিন্ন মৌসুমী ফল আছে। রাউজানের কয়েকটি এলাকায় ১ দিন পরপর ভ্যানগাড়ি নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এসব দ্রব্যসামগ্রী। একজন ব্যক্তি প্রত্যেক দ্রব্য থেকে ১ কেজি করে নিতে পারবেন। ১১ এপ্রিল শনিবার সকাল থেকে রাউজানের মুন্সির ঘাটা, জলিল নগর সহ পৌরসভার ৭ নং ওয়ার্ড, ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বাজারের এই গাড়ীগুলো গিয়েছে। এ সময় এলাকার নিন্মবিত্তরা বিনামূল্য আলু, টমেটো, মিষ্টিকুমড়া, মাছসহ বিভিন্ন ধরনের সব্জি বিনামূল্য সংগ্রহ করেন।

আগামীতে বিভিন্ন ইউনিয়নেও যাবে। হয়তো জনপ্রতি প্রত্যেক মানুষের কাছে এই সেবা পৌঁছাবে না। কিন্তু আমরা চেষ্টা করছি অন্তত হাজার খানেক মানুষকে হলেও সহযোগিতা করার। আমাদের এই কার্যক্রমটি করতে সহযোগিতা করেছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও সাবেক ছাত্রনেতা দীপলু দে দীপু।

বিনামূল্য সব্জি ক্রয় করতে আসা একাধিক মানুষ এই মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করে বলেন, দেশের করোনা পরিস্থিতিতে কর্মহীন থাকায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার সামর্থ্য ছিলনা তাদের। এই পরিস্থিতিতে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর এই সহায়তা খেটে খাওয়া লোকজন ও নিন্মবিত্তদের জন্য স্বস্তির।

তারা বলেন, ফারাজ করিমের নাম লোকমুখে অনেক শুনেছি। আমাদের দুঃসময়ে তিনি যেভাবে পিতার পাশাপাশি গরীব ও দুঃস্থদের পাশে সহযোগীতার হাত বাড়িয়েছেন তাতে করে উনার প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনাকে আরো বেশী করে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিক।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকায় গরীব, অসহায় ও দুঃস্থ ৩৫ হাজার পরিবারে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে খাদ্য দ্রব্য প্রদান করার কর্মসূচী চলমান রয়েছে।

Feb2
Feb2

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:31 pm
প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে বা ঘাঁটি নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। সাইবার হামলা ও নতুন বহুমাত্রিক হুমকি মোকাবিলায় দেশীয়ভাবে ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে অবহিত করেন সরকারপ্রধান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের সমগ্র আকাশসীমার নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ঢাকা ও অন্যান্য শহরের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত রাখা জরুরি। তিনি উল্লেখ করেন, পৃথক বিমানঘাঁটি ও রানওয়ে নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি বিষয়। বাংলাদেশের সীমিত ভূমি ও বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে কেবল প্রশিক্ষণের জন্য পৃথক রানওয়ে না বানিয়ে বিদ্যমান সুবিধার যথাযথ ব্যবহারকেই সরকার অধিক বাস্তবসম্মত মনে করছে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কথা স্বীকার করলেও আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে—এমন বক্তব্য সঠিক নয় বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তির সহায়তায় ৫ থেকে ১০ দিনের আগাম পূর্বাভাসসহ ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত ও অন্যান্য দুর্যোগের সতর্কবার্তা দিচ্ছে। পূর্বাভাস সক্ষমতা আরও আধুনিক ও নিখুঁত করতে পর্যবেক্ষণ নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডেটা বিশ্লেষণ ও দক্ষ জনবল তৈরির চেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

সংরক্ষিত নারী আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা এবং সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির পৃথক দুই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা আধুনিকায়ন ও বেসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের আইনি ভিত্তি তুলে ধরেন। শিরীন সুলতানের প্রশ্নের জবাবে তিনি জানান, বহুমাত্রিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সমুদ্রে নজরদারি বাড়ানোর কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, অসামরিক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের স্পষ্ট নীতিমালা রয়েছে। তিনি জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন দেশের সার্বিক নিরাপত্তায় এবং ‘In Aid to the Civil Power’ নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ ও ক্রান্তিকালে অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনী সরাসরি সহায়তা করে থাকে। এছাড়া ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১২৯ ধারা অনুযায়ী অসামরিক আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা দেওয়া হয়।

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:16 pm
১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৮৫ টাকা। গত মাসে যা ছিল ১৫৯৮ টাকা।

আজ বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হবে।

এর আগে, জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয়েছিল ৭০ টাকা। যদিও জুলাইয়ে তার আগের মাস জুনের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল, নতুন দাম ২০৪ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 6:04 pm
বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল, নতুন দাম ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব অনুমোদন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এত দিন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। এখন নতুন দাম হয়েছে ২০৪ টাকা।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান এ তথ্য জানান।

এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা বৈঠক করেন।

বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি (লিটারে ১০ টাকা) দাম বাড়ানোর। তিনি বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করে সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে। সম্প্রতি বেড়েছে চিনির দাম। নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, ‘কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।’