খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আম্ফান : রাউজানে ১১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড় আম্ফান : রাউজানে ১১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আম্ফান এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে রাউজান উপজেলা প্রশাসন। রাউজানে ২টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী ভাবে আরো ১০৮টি সহ ১১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মানুষকে সতর্ক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশে এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়। রাউজানে ১৪টি ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা করে স্ব স্ব ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

রাউজানে দুর্যোগ মোকাবেলায় রাউজান থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার প্রস্তুত আছে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসসহ প্রয়োজনীয় ঔষধ রাখা হয়েছে। উপজেলা প্রশাসন শুকনো খাবার প্রস্তুত রেখেছে।

উপজেলায় বিদ্যুৎ সেবার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক টিম কাজ করবে। রাউজানের প্রতিটি ইউনিয়নে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করো প্রাকৃতিক দুর্যোগে মানুষ সার্বিক সহায়তা পায়।

তাছাড়া ১১০টি আশ্রয় কেন্দ্র ছাড়াও প্রয়োজনে মানুষ যাতে নিরাপদ আশ্রয় নিতে পারে সেজন্য রাউজানের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানসমূহের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্টানসমূহে দপ্তরি, নৈশ প্রহরী দের চাবি নিয়ে বিদ্যালয়ে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে মানুষ দুর্যোগময় মুহুর্তে সেখানে আশ্রয় নিতে পারে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, ঘুর্ণিঝড়ের কারণে এলাকায় মানুষ যাতে নিরাপদ থাকে সেজন্য রাউজানের সাংসদ সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

সাংসদ ফজলে করিম চৌধুরীর পরামর্শে উপজেলায় দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।

২৪ ঘন্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…