যুক্তরাষ্ট্রে করোনায় আনোয়ারার সুলতান আহমদের মৃত্যু
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান আহমদ (৬৫) নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী বখতিয়ার পাড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে ওই প্রবাসীর মৃত্যু হয়।
গত ১ এপ্রিল সুলতান আহমদের শরীরে করোনা ভাইরাস শনাত্ত হলে তিনি আমেরিকার হাসপাতালের আইসোলেশনে চলে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ব-পরিবারে আমেরিকায় বসবাস করছিলেন। আনোয়ারার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুলতান আহমদ জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন