ঠাকুরগাঁওয়ে নতুন আর কেউ আক্রান্ত হয়নি
ঠাকুরগাঁও প্রতিনিধি : তিন জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর ঠাকুরগাঁওয়ে আর নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।
তিনি জানান, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন করে মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন করে আর এ জেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি। গেল ২৪ ঘন্টায় এ জেলা থেকে আরও ২৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৩৭ জনের। তবে এদের মধ্যে ২৫ জনের নমুনার ফলাফল আগামীকাল পাওয়ায় যাবে।
তিনি আরও জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি এবং তা রংপুরে প্রেরণ করা হচ্ছে। এছাড়াও করোনা প্রতিরোধে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন