আনোয়ারা’তে করোনা প্রতিরোধে স্কুল মাঠে বসল সাপ্তাহিক হাট
২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি || করোনা ভাইরাসের এই দূযোর্গময় পরিস্থিতি থেকে উত্তোরনের লক্ষ্যে ব্যপক উদ্দ্যোগ নিয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
তবে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পুরণে লোকসমাগম না ঘটিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার জয়কালী বাজারের সাপ্তাহিক হাটকে আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করেছে।
বুধবার ১৫ এপ্রিল সকাল থেকে আনোয়ারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে বিদ্যালয়ের খোলা মাঠে বসানো হয়েছে হাটবাজার।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়র আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, বর্তমানে করোনা ভাইরাসের এই পরিস্থিতি মোকাবেলায় হাটসমূহে সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক। এ লক্ষ্যে আনোয়ারা জয়কালী বাজারের সাপ্তাহিক হাটকে আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে।
এতে করে বাজারের মোট আয়তন বৃ্দ্ধি পেয়েছে এবং একটি দোকান থেকে আরেকটি দোকান যথেষ্ট দুরত্ব বজায় রাখা সম্ভব হয়েছে। ক্রমান্বয়ে আনোয়ারা উপজেলার সকল হাটকে নিকটস্থ খোলা মাঠে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
২৪ ঘণ্টা/ জাবেদুল ইসলাম/ আর এস পি


আপনার মতামত লিখুন