অসহায় মানুষের পাশে সাবেক কাউন্সিলর রাসেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৫:৩৫ সন্ধ্যা
অসহায় মানুষের পাশে সাবেক কাউন্সিলর রাসেল

অসহায় মানুষের পাশে সাবেক কাউন্সিলর রাসেল

হাজারো পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র ৩৯ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। তিনি নিজে এবং তার সহকর্মীরা ইপিজেড থানার বিভিন্ন এলাকায় প্রতি দিন-রাত বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। যা ইতিমধ্যে স্থানীয় ভাবে প্রশংসিত হচ্ছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে আলাপকালে সরফরাজ কাদের রাসেল বলেন: “আমার ৩৯ নম্বর ওয়ার্ড ইপিজেড এর কারণে একটি ঘনবসতি এলাকা, আমরা সহকর্মীরা সম্মিলিত উদ্যোগে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছায় দিচ্ছি, সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করছি এবং বিভিন্ন জীবাণুনাশক দিচ্ছি।”

এছাড়াও ইপিজেড এলাকার জনগণের স্বাস্থসেবার জন্য তিনি নিজ উদ্যোগে, নৌ বাহিনী কে অনুরোধ করেছেন তাদের হাসপাতাল এ চিকিৎসার ব্যবস্তার জন্য।

সেইসাথে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবাইকে আরো সচেতন হওয়ার এবং দলবল নির্বিশেষে সকলে একসাথে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

Feb2
Feb2