আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বোরহান উদ্দীন’র খাদ্য সামগ্রী বিতরণ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :: আনোয়ারা উপজেলা গতকাল অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত
৬ নং বারখাইন ইউনিয়ন এর ৪ নং ওযার্ডে শিলাইগড়া গ্রামের কাশেম মাস্টারের বাড়ি ৯ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রয়াত আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুু’র সাবেক একান্ত সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
বুধবার (১৫ এপ্রিল) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ টি পরিবারের মাঝে ১ বস্তা চাউল,পেয়াজ, সয়াবিন, আলু, লবন,হাড়ি পাতিল, শাড়ী, লুঙ্গি,কম্বল,গামচা সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রএবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, করোনা ভাইরাস প্রাণঘাতী মাহামারি এই দূর্যোগ মুহুর্তে আনোয়ারা উপজেলা ৬ নং বারখাইন ইউনিয়নের অগ্নিকান্ড ৯ টি বসতবাড়িত পুড়ে যাই।ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ইসি আনিসুজ্জামান চৌধুরী রনি ও আসিফুজ্জামান চৌধুরী জিমি ভাইয়ের নির্দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন