খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ত্রাণের দাবীতে মহাসড়ক অবরোধ,অধঘন্টা যানচলাচল বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৭:৪০ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ত্রাণের দাবীতে মহাসড়ক অবরোধ,অধঘন্টা যানচলাচল বন্ধ

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রকিনিধি:::ত্রাণের দাবীতে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নে কয়েকশ’ মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাছনাবাদ এলাকায় এলাকাবাসী, ২ ও ৩ নং ওয়ার্ড এলাকায় জেলে সম্প্রদায় ত্রাণের দাবীতে মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে মহাসড়কে বিকাল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ উক্ত এলাকায় গিয়ে উপস্থিত হয়।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকা প্রায় ৬০/৭০ টি পরিবার ত্রাণ না পেয়ে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

মোহাম্মদ সোহাগ নামের এক ব্যক্তি বলেন, আমরা এখানকার অস্থায়ী বাসিন্দা। হাছনাবাদ গ্রামের বিভিন্ন ভাড়া বাসায় আমরা বাস করি। আমরা এখানকার স্থায়ী না হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সাহায্য পাচ্ছি না। আমরা চরম আর্থিক সংকটে আছি, বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।

ভাটিয়ারী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বলেন, আমার উক্ত ওয়ার্ডে প্রায় ১৩ হাজার লোকের বাসিন্দা, এত বড় ওয়ার্ড কোথাও নেই। আমি পরিষদ থেকে বরাদ্দকৃত যে ত্রাণ পাই তা অতি সামান্য, তাছাড়া আমি ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে অনেক পরিবারকে ত্রাণ সাহায্য দিয়েছি। এখানে ভাড়া বাসায় বসবাসরত অস্থায়ী পরিবারগুলোর জন্য আলাদা করে ত্রাণ না পাওয়ায় দিতে পাচ্ছি না।

এব্যাপারে জানতে চাইলে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, এ ওয়ার্ডটি অনেক বড়, এখানে বহু অন্য জেলার লোকজন বাস করে, পরিষদের মাধ্যমে ছাড়াও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকেও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ১৩ হাজার মানুষের বাস এ ওয়ার্ডে সবাইকে একসাথে ত্রাণ দেওয়া সম্ভব হয়না, পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, জনসংখ্যা অনুযায়ী ত্রাণ অপ্রতুল, তবুও আমরা চেষ্টা করছি সবার কাছে ত্রাণ পৌছাঁতে।

মহাসড়ক অবরোধ সম্পর্কে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কিছুক্ষন যান চলাচল বন্ধ থাকলেও আবার তা স্বাভাবিক হয়।

এদিকে একই সময়ে ভাটিয়ারী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের জেলে সম্প্রদায় ত্রাণের দাবীতে মহাসড়কে গিয়ে বিক্ষোভ করে। তারা সরকারী-বেসরকারী কোন প্রকার ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…