খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাচ্চা মেয়েটির লাশ রাখার জন্য পাওয়া যায়নি খাটিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ১:৪৯ অপরাহ্ণ
বাচ্চা মেয়েটির লাশ রাখার জন্য পাওয়া যায়নি খাটিয়া

২৪ ঘণ্টা ডট নিউজ::: করোনা প্রতিরোধে কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা দিন রাত ছুটে চলেছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। সাধারণ মানুষকে সচেতন করতে নিররস পরিশ্রম করছেন এই নারী কর্মকর্তা।

তাঁর উপজেলাতে করোনায় মৃত্যুবরণ করা এক শিশুর জানাজা এবং দাফন নিয়ে ফেসবুকে এক হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আমাদের পাঠকদের জন্য তাঁর স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলে:

প্রিয় হোমনাবাসী
আজ সকালটাই শুরু হয়েছে খারাপ খবর দিয়ে। তাই মনটা সারাদিন ভারাক্রান্ত ছিল।ছোট্ট অথৈ এর মায়াভরা মুখ বার বার চোখে ভাসছে, আর নিজের সন্তানের সুরক্ষা নিয়ে উৎকন্ঠা বোধ করছি।কর্মজীবী মা হিসেবে নিজের ২ বছরের বাচ্চাকে রেখে সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়।কিন্তু দিন শেষে অন্য সব নারীর মতো আমিও একজন মা এবং মায়ের দায়িত্ব শুধু মাই বোঝে। তাই দিনশেষে সন্তানকে আদর করতে গেলেও এক অজানা আতংক মাথায় ভর করে।আমার দ্বারা সে আক্রান্ত হবে না তো??

যে কথাটা না বললেই নয়, আজ যে বাচ্চাটি মারা গেছে তার জানাজা পড়াতে রাজি হননি স্থানীয় ইমামরা। পাড়া প্রতিবেশীরাও আসেনি জানাজাতে। এমনকি লাশ রাখার জন্য কোন খাটিয়া পাওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক।সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত স্থানীয়রা এগিয়ে না আসায় চেয়ারম্যান , ইমাম, ডাক্তার, হাসপাতাল সবখানে যোগাযোগ করার পর প্রশাসনের উদ্যোগে দাফন কমিটিকে ঘটনাস্থলে পাঠানো হয়। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে, তার সর্বাত্মক সহযোগিতায় দাফন কাজ সম্পন্ন হয়।ধন্যবাদ জানাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ড. শহিদুল্লাহসহ রাতে ডিউটিরত সকল ডাক্তারকে যারা অথৈকে বাচানোর সর্বাত্মক চেষ্টা করেছেন।

আজকে যারা এগিয়ে আসেননি তাদের উদ্দেশ্যে বলবো….. আপনাদের কি মৃত্যু হবে না? আপনার প্রিয়জন কি মারা যাবে না? নাকি আপনারা অমর?

সামনে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে। তাই কিছু প্রস্তাব রাখলাম…..

১.চেয়ারম্যান এর তত্বাবধানে প্রত্যেক ইউনিয়ন এ অন্তত ১ টি খাটিয়া প্রস্তুত রাখতে হবে।
২.প্রত্যেক ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দ এলাকাবাসীর সাথে আলোচনাক্রমে একটি কমন কবরস্থান নির্বাচন করে রাখুন।
৩. ইতোমধ্যে দাফন ও সৎকার কমিটি করা হয়েছে, কিন্তু কেউ যদি সেচ্ছাসেবী হিসেবে মৃতদেহ গোসল এবং দাফন/ সৎকারে উৎসাহিত হলে তাদের নাম,ফোন নাম্বার দিন।(হিন্দু + মুসলিম) ইউনিয়নভিত্তিক।
৪.দাফন/সৎকার কমিটির জন্য পিপিই র ব্যবস্থা। (ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আহবান)
৫. এম্বুল্যান্স এর ব্যবস্থা।

যদি আর কারো প্রস্তাবনা থাকে, সেটাও তুলে ধরতে পারেন।

সকলেই সুস্থ থাকুন, মানবতার জয় হোক।

তাপ্তি চাকমা
উপজেলা নির্বাহী অফিসার
হোমনা, কুমিল্লা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…