ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ১:২৯ দুপুর
ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি || করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে আরও ১ জন মারা গেছেন। তার বয়স ৫৫ বছর।

তিনি নগরীর সাগরিকা রোড এলাকার বাসিন্দা। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

এ ব্যাপারে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কিনা।

বিআইটিআইডিত এর পরিচালক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকেলে রোগীকে ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা।

তবে রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ ছিলো বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/ কামরুল দুলু/আর এস পি

Feb2
Feb2