খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণঘাতী করোনা কেড়ে নিলো আরো ২ পুলিশ সদস্যের প্রাণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১:৩০ অপরাহ্ণ
প্রাণঘাতী করোনা কেড়ে নিলো আরো ২ পুলিশ সদস্যের প্রাণ

২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশের আরও দুই পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন।

বলা হয় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন। বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে আইসোলেশনে থাকাবস্থায়ই ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

এর মধ্যে একজনের নাম আব্দুল খালেকের (৩৬)। তিনি ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এসআই এবং মসজিদের ইমাম ছিলেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের আজিম উদ্দিন মৃধার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক মৃত্যুর স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন। আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়। গতকাল করোনা ভাইরাসে মৃতের তালিকায় পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের (৪০) নাম ওঠে।

তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারি থানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তিনি পুলিশ সদস্যদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে জসিম উদ্দিনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

এদিকে বুধবার (২৯ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৬৩ জন। এছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১০৩ জনে।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…