খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাবারের জন্য কর্মহীন মানুষ ছোটাছুটি করছেন:বক্কর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ
খাবারের জন্য কর্মহীন মানুষ ছোটাছুটি করছেন:বক্কর

গরীব অসহায় মানুষের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ সামগ্রী হস্তান্তর করছেন আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি নেয়নি। ফলে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের মোট জনসংখ্যা অনুযায়ী করোনা রোগী সনাক্তকরণে পরীক্ষা হারও নগন্য। করোনা মোকাবেলায় ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংক্রামিত হচ্ছে বেশি। ইতিমধ্যে কয়েক জন চিকিৎসক ও পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে।

আজ শুক্রবার (১লা মে) দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ নিজ বাসভবনে নিজস্ব ব্যবস্থাপনায় মহানগর বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন এলাকায় গরীব ও নিন্ম আয়ের মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, আজকে করোনার কারণে সারাদেশে খাবারের জন্য হাহাকার চলছে। কর্মহীন মানুষ খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অল্প কয়েকদিনে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সরকারী ত্রাণ গরীব দুঃখী, ক্ষুধার্ত মানুষের ঘরে না গিয়ে চলে যাচ্ছে সরকারী দলের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতাদের বাসায়। হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে তাদের বাসায়। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ও ডাল চোরদের উৎসব। তারা যতটুকু ত্রাণ বিতরণ করছে তাও দেখে দেখে নিজেদের পচন্দের লোকদের বিতরণ করছে। সাধারণ মানুষ সরকারী সাহার্য্য থেকে বঞ্চিত। সাধারণ জনগনের জন্য সরকারী রেশন কার্ড করা হচ্ছে তাও তাদের আত্নীয় স্বজনরাই পাচ্ছে। নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। এই দু:সময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে।

এই মহামারীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানের নির্দেশনা মেনে বিএনপি গরীব ও নিন্ম আয়ের মানুষের পাশে আছে এবং থাকব।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মোঃ সেকান্দর, আন্দরকিল্লাহ ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর, দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা, নগর যুবল নেতা মোঃ যুবরাজ, চ. বি. ছাত্রদল নেতা মোঃ আবু বক্কর সিদ্দীক মাছুম প্রমূখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…