ফটিকছড়ি মাতব্বর পাড়ার ৪০ পরিবারকে ত্রাণ দিলেন পল্লী উন্নয়ন
২৪ ঘণ্টা সংগঠন সংবাদ || চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মাতব্বর পাড়ার ৪০ টি পরিবারের পাশে দাড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন পল্লী উন্নয়ন।
করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের একটি তালিকা তৈরি করে এসব পরিবারের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ সকালে এলাকার মন্দিরের মাঠে সরকারি নির্দেশনা মেনে দুরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুমন কুমার দে।
তিনি বলেন, করোনা ভাইরাসে ইতিমধ্যে প্রায় ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও দিন দিন এর প্রকোপ বাড়ছে। সচেতন না হলে এই বিশ্বব্যাপি মহামারী থেকে বাঁচার উপায় কোন নেই।
সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে গ্রামবাসীর উদ্দ্যেশে তিনি বলেন, সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন নিজের পরিবারকে এবং দেশ বাচিঁয়ে রাখুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের অসহায় মানুষদের না খেয়ে থাকতে হবে না। আজ আমাদের সংগঠনের সাধ্য অনুযায়ী ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, পেঁয়াজ, তেল, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জিসু চন্দ্র দে, নিউটন দে, ডা: কেশব চন্দ্র দে, ডা: রবিন্দ্র দে, বাসু চন্দ্র দে, অসীম দত্ত, বিশ্বজিৎ দে, অনিক দে, মিটুন দে, বিশু দে, অলক দে, পনব দে, অভি দে, ছোটন দে, ইমন দেসহ অন্যরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন