চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ইফতার সামগ্রী বিক্রি
বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টগুলো স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে ইফতার সামগ্রী বিক্রি করছে।
রেস্টুরেন্ট খাবার তৈরি থেকে প্রদর্শন, ক্রেতাদের প্রবেশ এবং তাদের হাতে পণ্য তুলে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে নিশ্চিত করা হচ্ছে সামাজিক দূরত্ব।জীবাণুর সংক্রমণ রোধে নেওয়া হয়েছে অন্যান্য সব স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা।
রোজা শুরুর পর থেকেই পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে চট্টগ্রাম মহানগরীর বেশকিছু অভিজাত রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রির জন্য খোলা হয়েছে।
এর মধ্যে রয়েছে রেডিসন ব্লু বে ভিউ, পেনিনসুলনা, বনজৌর, হান্ডি, হাইড আউট লাউঞ্জ, তাভা, কে-বেকারীসহ আরও বেশ কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট।
সরেজমিনে এই রেস্টুরেন্টে ইফতার বিক্রির কার্যক্রম পরিদর্শনে দেখা গেছে করোনা পরিস্থিতিতে শতভাগ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে।
নগরীর জিইসি মোড়ের অভিজাত বনজৌর রেস্টুরেন্টের পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন বলেন, নিয়মিত অতিথি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় করোনা পরিস্থিতিতে আমরা অত্যন্ত সীমিত আকারে ইফতার সামগ্রী তৈরি ও সরবরাহের জন্য রেস্টুরেন্ট খোলা রেখেছি। প্রতিটি গ্রাহক এবং রেস্টুরেন্ট কর্মীর সামাজিক দুরত্ব নিশ্চিত করা হয়। প্রতিটি কর্মীর মাস্ক, হেড কাভার, হ্যান্ড গ্লাভস-এর ব্যবহার বাধ্যতামূলক। এর পাশাপাশি যেসকল ক্রেতা ইফতার ক্রয় করতে রেস্টুরেন্টে প্রবেশ করবেন, তাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ওই ক্রেতা মাস্ক পড়েছেন কি-না সে ব্যাপারেও লক্ষ্য রাখা হয়।
রমজান উপলক্ষ্যে বনজৌর রেস্টুরেন্ট, দেশীয়, ইন্ডিয়ান, চাইনিজসহ প্রায় ৩২ ধরনের ইফতার সামগ্রী বিক্রি করছেন। যা শুধুই টেকওয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বনজৌর-এর ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বনজৌর স্পেশাল মাটন হালিম, চিকেন হালিম, মেজবানি বিফ, মাটন তেহেরী, হায়দ্রাবাদী বিরিয়ানি (মাটন এবং চিকেন), চিকেন সাসলিক, ফিস কোফতা, তান্দুরী চিকেন, চিকেন ইরানী কাবাব, চিকেন টাংগরি কাবাব, নার্গিস কোফতা, স্পাইসি বিফ চপ, ফ্রাইড চিকেন, প্রণ কাটলেট, চিকেন ললিপপ, গ্রীল চিকেনসহ প্রায় ৩২ ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক মেনু। এছাড়া রয়েছে ৫৯৯ ও ২৯৯ টাকা মুল্যের দুটি ইফতার সেট বক্স।
নগরীর হাইড আউট লাউঞ্জ রেস্টুরেন্টের কর্ণধার সৈয়দ রুম্মান আহাম্মেদ বলেন, আমরা অত্যন্ত স্বাস্থ্য সম্মত পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং তা টেকওয়ে ও হোম ডেলিভারি দিয়ে বিক্রি করছি। ইফতার সামগ্রীর মধ্যে হালিম, ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানিসহ নানা পদের ইফতার হোম ডেলিভারী দেওয়া হচ্ছে। হাইড আউটের সাশ্রয়ী মুল্যের আখনি বিরিয়ানি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নগরীতে।
এদিকে রমজান উপলক্ষ্যে উপলক্ষ্যে ইফতার টেকওয়ে মেনু নিয়ে এসেছে নগরীর হান্ডি রেস্টুরেন্ট, পেনিনসুলা চিটাগাং, সেইন্টস ক্যাফে, রেডিসন ব্লু বেভিউ, তাভা রেস্টুরেন্ট, কে-বেকারী, ইরান্তেসহ আরো বেশকিছু রেস্টুরেন্ট। প্রতিদিন দুপুরের পর থেকে এই সব রেস্টুরেন্টের মুখরোচক সব খাবার টেকওয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন