শর্তসাপেক্ষে যশোরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে স্মারকলিপি প্রদান
যশোর প্রতিনিধি:::যশোরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ী নেতারা।
রবিবার (৩ মে) এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহন করেছেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বার অব কমার্সের প্রশাসক মো: রফিকুল হাসান।
স্মারকলিপিতে বলা হয়েছে, গত ৪৫ দিন ধরে সারা দেশের ন্যায় যশোরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে, জেলার সব ব্যবসায়ী। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বেশি ঝুঁকির মধ্যে পড়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীদের যেমন ঋণের বোঝা বাড়ছে। তেমনি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন- যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান,সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, সাবেক নির্বাহী সদস্য আবদুল হামিদ চাকলাদার ইদুল, যশোর ছিট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হোসেন প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়


আপনার মতামত লিখুন