খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২০, ১২:৫৭ পূর্বাহ্ণ
তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিভাগে করোনা পরীক্ষার তিন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

তিনটি ল্যাবে মোট ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলা ও বাইরের জেলায় সর্বমোট ৭৫টি পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৯ জন, নোয়াখালী ১৬ জন, ফেনী জেলায় ৭ জন এবং লক্ষীপুর জেলার তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। 

চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৪ জন এবং নোয়াখালী জেলার ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ টি নমুনা পরীক্ষা করে এতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

আজ রবিবার (১০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ২১৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জন।

চট্টগ্রাম নগর ও জেলায় ১৪ জন এবং ভিন্ন নোয়াখালী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম নগরীর ১৪ জনের মধ্যে নগরীতে ১০ জন এবং জেলায় ৪ জন করোনা পজেটিভ আসে।

নগরীতে আক্রান্তরা হলেন, হালিশহরে ২ জন, আগ্রাবাদ (হাজীপাড়া) ১ জন, নাসিরাবাদ (মেয়রগলি) ১ জন, সরাইপাড়া ১ জন, একে খান ১ জন, উত্তর কাট্রলী ১ জন, মুন্সীপাড়া ১ জন, কর্ণেলহাট ১ জন এবং ফিল্ড হাসপাতালে ১ জন।

চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা (ভাটিয়ারী) ১ জন, চন্দনাইশ (দোহাজারী) ১ জন, মীরসরাই (অলিনগর) ১ জন এবং হাটহাজারী (ডাকবাংলো রোড) ১ জনের করোনা শনাক্ত হয়।

এর আগে দুপুরে চট্টগ্রামের করোনা পরীক্ষার ২য় সিভাসু ল্যাবে ৯৭ টি নমুনা পরীক্ষা করে ৫৩টি পজেটিভ আসে। এরমধ্যে চট্টগ্রাম নগরীর ২ জন এবং জেলায় ৩৩ জনসহ চট্টগ্রামের মোট ৩৫ জন শনাক্ত হয়।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখা দাড়িয়েছে  পাওয়া গেছে ২৬৮ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…