খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জুয়া খেলতে বাধা দেয়ায় পিতাকে হত্যা করল পুত্র,মা আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২০, ১:০২ অপরাহ্ণ
জুয়া খেলতে বাধা দেয়ায় পিতাকে হত্যা করল পুত্র,মা আহত

নিহত বাবা ও আহত মা

২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা।

সোমবার (১১ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয় জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।

নিহত বাবা মো. ইসমাইল আকন (৫২) ওই উপজেলার শুক্রাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল হামিদ আকনের ছেলে।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ছেলে মাহফুজ আকন (২২) জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে নিজের বাড়িতে রাখে। বিষয়টি বাবা মো. ইসমাইল আকনের চোখে পড়লে তিনি জুয়া খেলার সরঞ্জামগুলো ফেলে দিতে উদ্যত হন।

এতে বাবা-ছেলের বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। মা রোকেয়া বেগম (৪৬) বাকবিতণ্ডা দেখে এগিয়ে আসেন। এসময় লাঠি দিয়ে জুয়াড়ি ছেলে মাহফুজ আকন বাবা-মাকে দিয়ে আঘাত করে।

এতে ইসমাইল আকন ও রোকেয়া বেগম রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার সকালে বাবা ইসমাইল আকন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানিয়ে ওসি মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক পুত্র মাহফুজ আকনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। সোমবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করেছে।

জানা গেছে, মাহফুজ এলাকায় চিহ্নিত একজন জুয়াড়ী, মাদক সেবী ও মাদক বিক্রেতা। এলাকায় সব রকমের অপরাধের সাথে মাহফুজ জড়িত। গত শনিবার উপজেলা উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়ীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ঘটনা জানার পরে বাবা তার ছেলেকে বাঁচাতে ঘটনার দিন রোববার (১০ মে) সন্ধ্যায় মাহফুজের ঘরে রাখা একটি জুয়ার কোড ও গুটি বাহিরে ফেলে দেয়। এতে বাবা-ছেলের মধ্যে বাকভিতন্ড হয়।

এক সময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এসময় ইসমাইল আকন এর স্ত্রী মোসাঃ রোকয়া বেগম দৌড়ে এসে বাধা দিলে মাহফুজ লাঠি দিয়ে তার মাথাও আঘাত করে।

প্রতিবেশিরা ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত ইসমাইল আকনের ছোট ভাই মোঃ ইসাহাক আকন জানায়, তার ভাই ইসমাইল আকন সোমবার (১১ মে) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরন করেন। ঘাতক পুত্র মাহফুজকে রাতেই বরিশাল থেকে আটক করা হয়েছে। রোকেয়া বেগমের অবস্থাও বেশি একটা ভাল না।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ঘাতক পুত্র মাহফুজকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

২৪ ঘন্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…