খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে জনৈক জলিল তালুকদারের নির্মানাধীন ভবনের ছাদে এক মধ্য বয়সি নারীর মৃতদেহ পাওয়া গেছে। ম্যাক্সি ও পাজামা পড়া এই নারীর পাঁয়ের গোড়ালী ভাঙ্গা ছিল।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ছাদে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। শব্দ শুনে পার্শবর্তী লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত‍্যদেহটি পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ, সদর সার্কেলের দায়িত্বরত সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃশাখাওয়াত হোসেন, সদর থানার ওসি খলিলুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন।

এসময় পুলিশ পার্শ্ববর্তী বেলায়েত মুন্সির ৬ তলা ভবনের ছাদ থেকে একটি ব্যাগের ভিতরে শাহানাজ আক্তার, পিতা জালাল আহমেদ, ঠিকানা দক্ষিণ পিপলিতা, বাসন্ডা, ঝালকাঠি ঠিকানার জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা, বোরকা, স্যান্ডেল উদ্ধার করেছে।

জানাগেছে মৃত নারী ঝালকাঠি বাসন্ডার এনএস কামিল মাদ্রাসার মসজীদের মোয়াজ্জিন আব্দুল আহাদের স্ত্রী।

স্বামি আব্দুল আহাদ জানান, আমার স্ত্রী শাহনাজ পিপিলিতা গ্রামে গণশিক্ষা বিদ্যালয়ে শিশুদের পড়াশুনা করাতো। কিছুটা মানসিক রোগী ছিল। সে আজ সকাল ৯ টার দিকে মেয়েকে সাথে নিয়ে ব্যাংকে টাকা উঠাতে গিয়ে ছিল। ব্যাংক থেকে বেড়িয়ে আমার মেয়ে বাড়িতে চলে আসে। এরপর তার কোন খবর পাওয়া যায়নি। বেলায়েত মুন্সি আমার মামাতো ভাই। বছর খানেক আগে আমার সাথে স্ত্রী শাহানাজ তার বাসায় গিয়ে ছিল। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তাই তাকে সনাক্ত করতে থানায় যাচ্ছি।

এ বিষয়ে বেলায়েত মুন্সি জানান, এই মহিলাকে আমি চিনিনা। সে আমার আজ বাসায়ও আসেনি। আমার ছাদে কিভাবে তার ব্যাগ এলো তা আমি বলবো কি ভাবে। এলাকাবাসি জানিয়েছে ছাদ থেকে ঝাঁপ দিলেও মৃতদেহের পাশে কোন রক্তের দাগ দেখা যায়নি। তবে দুুটি পা ভাঙ্গা ছিল এবং ডান পায়ের গোড়ালি ফেটে যায়।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছেনা। রিপোর্ট পেলে বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কিনা নাকি সে আত্মহত্যা করেছে।

আহাদের কন্যা সাথী জানান, আমার মা শাহানাজ প্রায় আত্মহত্যার চেষ্টা করতো। সে মানসিকভাবে ভারসাম্যহীণ ছিল। আজ ব্যাংক থেকে আমাকে বাড়ী পাঠিয়ে বলেছিল আমি আসতেছি এর পর তার মৃত্যুর খবর পেলাম।

২৪ ঘণ্টা/আতাউর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…