কন্থক বুড্ডিস্ট ইউনিটির উদ্যোগে ভালোবাসার উপহার পেল নিম্ন মধ্যবিত্ত ১১৩ পরিবার
২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনা ভাইরাসের থাবাতে স্থবির হয়ে থাকা সমাজের নিম্ন মধ্যবিত্ত ১১৩ পরিবারের মাঝে ভালবাসার (খাদ্য সামগ্রী) উপহার পৌছে দিলেন চট্টগ্রামের সামাজিক ও প্রগতিশীল বৌদ্ধ সংগঠন ‘কন্থক বু্ড্ডিস্ট ইউনিটি’।
তাছাড়া সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপ’র সহায়তায় টোকেন দেওয়া হচ্ছে। সেই টোকেন নিয়ে নির্ধারিত পয়েন্টে গেলেই মিলছে কন্থকের ভালোবাসা খাদ্য সামগ্রী। এই উপহার সামগ্রীতে রয়েছে চাল, তেল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সাবান।
ইতিমধ্যেই ১১৩ পরিবারের মাঝে ভালোবাসার থলে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা এবং এই ধারা অব্যাহত থাকবে বলে জানান।
এ বিষয়ে কন্থক বুড্ডিস্ট ইউনিটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রিয়াল বড়ুয়া বলেন, এটি ত্রান নয়, সবাই যার যার স্থানে স্বাবলম্বী, নিন্ম মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা সকলেই পরিস্থিতির শিকার। তাই তো পরিচয় গোপনে মানুষ হয়ে মানবতার ভালোবাসা পৌঁছে দিয়ে মনুষ্যত্ব রক্ষা করছি মাত্র।
তিনি বলেন বিত্তবানরা এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই সরকার এবং প্রশাসনের নিয়ম মেনে চলুন, প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হবেন না।
আমরা আশাবাদী কন্থক মানবতার সেবায় আগেও ছিলো এবং ভবিষ্যতে ও জনগনের সেবায় নিয়োজিত থাকবে।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন