অসহায় পরিবারের মাঝে অদম্য-২০০০’র উপহার সামগ্রী প্রদান
চট্টগ্রামের উত্তর কাট্টলীতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এর মিলিনিয়াম ব্যাচ অদম্য ২০০০ প্রতিবারের মত এবারও রমজান মাস ও বর্তমান করোনা ভাইরাসের কারণে অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী ও স্কুল ব্যাচ ২০০০ এর কিছু বন্ধুদের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (১৫ মে) সবার বাসায় ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
উপহার সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন:উপহার সামগ্রী সংগ্রহ কমিটির সদস্য– কপিল, এয়াকুব, জাহিদ, খোরশেদ, মামুন, রঞ্জন, মিজান, রাশেদ, শিবলু, ইমাম শরিফ, মহিউদ্দিন আলম, মহিউদ্দিন রানা, জয়নাল, সবুজ, নুর আলম, ইকবাল আনোয়ার ও জিল্লু প্রমুখ।
উপহার সামগ্রী প্রদানের বিষয়ে জানতে চাইলে অদম্য সংগঠনের সভাপতি মোঃকপিল উদ্দিন পিন্টু ও সাধারণ সম্পাদক এয়াকুব আলী সুমন বলেন, আমরা গত ৮ বছর ধরে এই উদ্যোগগুলো নিয়ে আসছি। তবে এবার করোনা পরিস্থিতির কারনে অসচ্ছল পরিবার ও কিছু বন্ধুদের পরিবারের চিন্তা করে একটু ব্যতিক্রম কিছু উপহার দিয়েছি। আমরা প্রায় ১৩০ পরিবারের মাঝে এই উপহার দিয়েছি। আমাদের সংগঠনের সকল বন্ধুদের সহযোগিতায় এই মহৎকর্মটা করতে পেরেছি।তাই আমরা আমাদের অদম্য সংগঠন এর সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।
তারা বলেন, আমাদের সাধ্যমত এবং যাদের প্রয়োজন তাদেরকেই আমরা উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।
তারা আরও বলেন, আমাদের একটা অনুরোধ থাকবে সারা বাংলাদেশের ২০০০ ব্যাচের বন্ধুদের কাছে সেটা হলো ২০০০ ব্যাচের সকল সচ্ছল বন্ধুরা অসচ্ছল বন্ধুদের জন্য এইভাবে এগিয়ে আসতে হবে।তাহলে আমাদের ব্যাচ এর আর্থিকভাবে দূর্বল বন্ধুদের সহায়তা করতে পারবো।
পরিশেষে তারা বলেন,বন্ধুদের সহায়তা হবে মানবতার জয়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন