খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের গড়বিল নিয়ে খোরশেদ আলম সুজনের উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০, ৭:২৩ অপরাহ্ণ
বিদ্যুতের গড়বিল নিয়ে খোরশেদ আলম সুজনের উদ্বেগ

খোরশেদ আলম সুজন

করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরবন্দি এই সময়ে গ্রাহকের বিদ্যুতের গড়বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ শনিবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত দুই মেয়াদে বিদ্যুৎ খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। তার দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ খাতের উন্নয়নে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। সারা দেশে শতভাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিদ্যুৎ খাতে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোকেও আলোকিত করার কাজ করে যাচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়।

তিনি বলেন,চট্টগ্রামেও বিদ্যুৎ বিভাগ গ্রাহকের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে নগরীর অনেকগুলো এলাকা প্রিপেইড মিটারের আওতায় এসেছে। এছাড়া বিদ্যুতের নতুন সাবষ্টেশন স্থাপন, ট্রান্সফরমার, বৈদ্যুতিক পোল এবং সঞ্চালন লাইনের ত্রুটিগুলো মেরামতে কাজ করছে বিদ্যুত বিভাগ। সরকারের এতোসব উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্ট ছিল নগরবাসী। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের আগে যেখানে পুরো নগরী ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে নিমজ্জিত থাকতো সেখানে এখন বিদ্যুৎ পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে সত্যি।

সুজন বলেন, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বিদ্যুৎ বিভাগে সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ডের মাঝেও বিদ্যুৎ নিয়ে গ্রাহকের অভিযোগের শেষ নেই। হঠাৎ করে পোস্টপেইড মিটারগুলোতে গড়বিলের নামে মাত্রাতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে। এমনকি মিটার পরিদর্শন না করেই বিল প্রস্তুত করা হয়েছে। এতে করে নগরীর পোস্টপেইড মিটারের আওতাধীন লাখো গ্রাহক সীমাহীন ভোগান্তিতে পড়েছে। দেখা যাচ্ছে যে অধিকাংশ গ্রাহকের কাছে গত মাসের বিলের তুলনায় তিন থেকে চারগুন বেশী বিল প্রদান করা হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক। বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বার বার যোগাযোগ করলেও গ্রাহকদের তারা এ বিষয়ে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেন নি। উপরন্তু তারা দেখছি দেখবো বলে গড়িমসি করছে। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের আয় রোজগারের পথ প্রায় রূদ্ধ। মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে দিনাতিপাত করছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের ভেলকিবাজিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তার উপর গড়বিলের অত্যাচার থেকে গ্রাহকগণ মুক্তি চায়।

তিনি মিটার পরিদর্শন করে গ্রাহকদের মাঝে বিদ্যুতের বিল প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানান। অন্যথায় গ্রাহকগণ তাদের বিদ্যুতের বিল প্রদান থেকে বিরত থাকবেন এবং এজন্য কোন পরিস্থিতি সৃষ্টি হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের এর সম্পূর্ণ দায়দায়িত্ব বহন করতে হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…