পীরগঞ্জে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকানপাট চালু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃসামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় দোকান বন্ধ রাখতে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে সোমবার (১৮ মে) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার ঢাকাইয়া পট্টির সকল প্রকার কাপড়, জুতা ও কসমেটিকের দোকান চালু রাখেছে ব্যবসায়ীরা।
কোন প্রকার স্বাস্থ্য না মেনেই সকাল থেকে এসব দোকানে কেনা কাটা করতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। গনমাধ্যম কর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে দুপুরে পুলিশ এসে দোকানপাট বন্ধ করে দেয়।
তবে পুলিশ চলে যাওয়ার পর ব্যবসায়ীরা দোকানের একটা সাটার অর্ধেক খুলে ক্রেতা ভিতরে ঢুকিয়ে চুটিয়ে ব্যবসা করতে থাকেন। এতেও মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। একে অপরের গা ঘেষে বসে এবং দাঁড়িয়ে পছন্দের কাপড়, জুতা ও কসমেটিক কিনছেন ক্রেতারা। অবশ্য ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়েই দোকান খুলছেন তারা।
কাপড় ব্যবসায়ী রিয়াজুল বলেন, দীর্ঘদিন ধরে দোকানপাঠ বন্ধ ছিল। এখন খোলা হলেও আবার বন্ধ ঘোষনা করা হয়েছে। বছরে ঈদের সময়েই বেচা কেনা বেশি। এ সময় দোকান বন্ধ রাখলে পথে বসতে হবে তাদের। তাই ঝুঁকি নিয়ে দোকান খুলছেন অনেকে। তারা সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু মানুষ মানছে না।
এদিকে মুদি, হার্ডওয়ার, কোকারিজ ও ফলের দোকানগুলোতেও মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব। এতেও বাড়ছে স্বাস্থ্যঝুকি।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, কাপড়, জুতা ও কসমেটিকের দোকান যেন খোলা না হয়, সে বিষয়ে সজাগ আছে উপজেলা প্রশাসন। নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করার বিষটিও প্রতিও জোড় দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দোকানপাটে সামাজিক দুরত্ব নিশ্চিত না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সকল প্রকার কাপড়ের দোকান, তৈরী পোশাক দোকান সহ জুতা ও কসমেটিকের দোকান বন্ধ রাখতে রবিবার সন্ধ্যায় নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন