খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে ইডিইউর সামার সেমিস্টারের অভিষেক

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৩:১২ অপরাহ্ণ
অনলাইনে ইডিইউর সামার সেমিস্টারের অভিষেক

অনলাইনে অনুষ্ঠিত হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের অভিষেক ও পরিচিতি সভা

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) সামার ২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি ও অভিষেক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

স্বাভাবিক সময়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, তার পরিবর্তে সোমবার (১৮ মে) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনলাইনে এ অভিষেক অধিবেশন পরিচালিত হয়।

এতে উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

তিনি বলেন, বর্তমান সময়টি খুব স্বাভাবিক কোনো সময় নয়। আমাদেরকে এক নতুন বাস্তবতায় শিফট করতে হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক লাইফ ও সুযোগ-সুবিধাকেই সবসময় আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই। বাংলাদেশে ইডিইউ একমাত্র বিশ্ববিদ্যালয় যারা বন্ধ ঘোষণার পরবর্তী কার্যদিবস থেকেই লাইভ ব্রডকাস্টিংয়ে ক্লাস পরিচালনা শুরু করে। আমরা গর্বভরে বলতে পারি, কভিড-১৯ এর কারণে আমাদের একদিনও ক্লাস বাদ পড়েনি। গর্বিত এই বিশ্ববিদ্যালয়ের নতুন সদস্যদের স্বাগত ও শুভকামনা।

এ অধিবেশনে মূলত শিক্ষার্থীদের সঙ্গে ইডিইউর প্রতিটি স্কুলের ডিনগণ অন্যান্য কো-অর্ডিনেটর ও ফ্যাকাল্টি মেম্বারদের পরিচয় করিয়ে দেন।

এছাড়া অ্যাক্সেস একাডেমিসহ অন্যান্য কোর্স ও শিক্ষাপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে গাইডলাইন দেন শিক্ষকগণ।

এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সেশনে মিলিত হন শিক্ষার্থীরা। এতে তাদের ভর্তি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় সার্ভিসগুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীরা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইডিইউকে বিশ্বের বুকে তুলে ধরবে তারাই। সে লক্ষ্যে বিশ্বমানে গড়ে তুলছি শিক্ষার্থীদের।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…