ফটিকছড়িতে যুবকের করোনা পজেটিভ : বাড়ী লকডাউন
ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়িতে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। ২৩ বছর বয়সী ওই যুবকের বাড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে।
মঙ্গলবার (১৯ মে) ওই যুবকের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াস চৌধুরী মঙ্গলবার (১৯ মে) মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, ওই যুবক হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে তার বোনের বাড়ীতে থাকতেন। পূর্বে তার যক্ষা রোগ ছিল।
সম্প্রতি তার কাঁশি আর গলা ব্যাথা দেখা দিলে গত ১৪মে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষার জন্য নমুনা দেয়।
নমুনা দিয়েই তিনি তার বাড়ী ফটিকছড়ি উপজেলায় চলে আসেন গতকাল সোমবার (১৮ মে) রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
তবে বর্তমানে তার করোনার উপসর্গ নেই বলে তাকে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন জানান, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত ফটিকছড়ি উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। বাকী দুজন চিকিৎসাধনী
২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ


আপনার মতামত লিখুন