খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার আইডি কার্ড না থাকায় ঠাকুরগাঁওয়ে ত্রাণ বঞ্চিতদের আকুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ণ
ভোটার আইডি কার্ড না থাকায় ঠাকুরগাঁওয়ে ত্রাণ বঞ্চিতদের আকুতি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃবৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার। ভোটার আইডি কার্ড না থাকায় অসহায়, ভাসমান গরীব ও দুস্থ ব্যক্তিদের করেনাভাইরাসের মহামারীর কারণে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন দেশের বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষ।

কর্মের প্রয়োজনে এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করেন তারা।খাদ্যের অভাবে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত এ এলাকার ভোটার আইডি ছাড়া অসহায় দিনমুজুর মানুষের পেটে চলছে অনাকাঙ্খিত ও অঘোষিত লক-ডাউন।

অসহায় এই মানুষগুলো একদিকে যেমন করোনা আতঙ্ক আর অন্যদিকে কাজ না পেয়ে নিদারুন ক্ষুধার যন্ত্রণা নিয়ে তাকিয়ে আছে সমাজের বিত্তবান, সমাজ সেবক ও জনপ্রতিনিধিদের মুখের দিকে।

ঠাকুরগাঁও পৌর শহরে ছোট-বড় অনেক বস্তি রয়েছে এর মধ্যে গোয়াল পাড়া, ইসলামবাগ, টিকিয়াপাড়া, পূর্ব গোয়াল পাড়া, সরকার পাড়া, বশির পাড়া, হাজীপাড়া, ডিসি বস্তি, খালপাড়া ও সেনুয়া পাড়া রোডসহ আরো অনেক এলাকা।

এসব বস্তিসহ আশপাশে থাকা দরিদ্র মানুষের মাঝে সরকারিভাবে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে সচেতনতার বার্তা প্রতিনিয়ত পৌঁছালেও বেশির ভাগই পাননি ভোটার আইডি কার্ড না থাকায় খাদ্য সহযোগিতা।কখনো-কখনো অন্য জেলাতে কাজের প্রয়োজনে থেকেও যান তারা।

কাজের প্রয়োজনে ভিন্ন জায়গা থেকে আসা পূর্ব গোয়াল পাড়ার অনিতা সেনের সাথে কথা হলে তিনি জানান, আমাদের বাড়ি রুহিয়া থানায় দীর্ঘ দিন ধরে শহরে থাকি। আমার স্বামী ভ্যান চালায়। বর্তমানে লকডাউন থাকার কারনে আয়-রোজগার নাই বললেই চলে। খুব কষ্টে দিন পার করছি। এখানকার মেম্বারের কাছে গেলে মেম্বার বলে তোমরা এ এলাকার ভোটার না।

আবার আমার এলাকায় গেলে সেখানকার চেয়ারম্যান আমাদের জানান, যেখানে আছো সেখানেই স্থানীয়ভাবে ত্রাণ পাবে। তাহলে আমরা কিভাবে চলবো।

পাশে থাকা সুমাইয়া জানান, আমার বাসা বোদায় থানায় আমি শহরে আছি ২০ বছর ধরে আমার স্বামী নাই। ছেলে বিয়ে করে আলাদা থাকে। আমি এক হোটেলে কাজ করতাম কিন্তু হোটেল বন্ধ হয়ে যাওয়ায়, প্রায়ই খেয়ে না খেয়ে দিন পার করছি। আমি এখানেকার ভোটার না হওয়ায় কারো কাছে কোন রকম সাহায্য সহযোগিতা পাচ্ছি না।

টিকিয়া পাড়ায় বসাবাসরত হোটেল শ্রমিক হাফিজুল বলেন, আমি স্থানীয় এক চা হোটেলে কাজ করতাম কিন্তু করোনাভাইরাসের কারনে সব বন্ধ হয়ে যাওয়ায় আমার তেমন আয়-রোজগার নেই। আমি ১ মাস ধরে অসুস্থ্য ওষুধ কেনার মতোও টাকা নাই।

এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর নুর ইসলাম নুরুর সাথে কথা হলে তিনি জানান, আমি যা বরাদ্দ পেয়েছি তা স্থানীয় অসহায় মানুষদের তুলনায় অনেক কম তাই স্থানীয় ভোটার আইডি কার্ড থাকাদেরই বেশির ভাগ প্রদান করতে হয়েছে।

এবিষয়ে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নাজিরা আক্তার বলেন, প্রথম অবস্থায় এককালীন ত্রাণ প্রদানে যে বরাদ্দ এসে ছিল তা ছিন্ন মুল অসহায়দের মাঝে বণ্টন করেছি। তবে আরও ত্রাণ না পাওয়া অসহায় রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…