খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২ টি লিফটই অকেজো ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২ টি লিফটই অকেজো ভোগান্তিতে রোগী ও স্বজনরা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। এ জেলা সহ
পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুরের বীরগঞ্জ সহ কয়েকটি জেলার মানুষ চিকিৎসা সেবার ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওপর নির্ভরশীল। গত বছর এ হাসপাতালটি ৫০ শয্যা থেকে ২শ ৫০ শয্যায় উন্নিত হলে এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাওয়ার জন্যে অনেকটাই আশাবাদী হয়ে ওঠে। চলছিলো ঠিক সে ভাবেই।

কিন্তু গত বেশ কিছুদিন ধরেই হাসপাতালের ওঠানামার জন্যে ব্যাবহৃত লিফ্ট দুটিই অকেজো হয়ে পড়ে রয়েছে। এ অবস্থায় ছয় তলা বিশিষ্ট ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলাতেই সার্জারি এবং মেডিসিন বিভাগ থাকায় প্রতিদিন অনেক কষ্ট করেই উঠানামা করছেন শতশত রোগী। প্রতিনিয়তই ভোগান্তিতে পড়েছেন সার্জারি বিভাগের রোগী ও তাদের স্বজনরা।

শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায, মর্জিনা আক্তার নামের এক পা ভাঙ্গা মধ্য বয়সী এক মহিলা রোগীকে তার স্বজনরা কোলে করে সার্জারী বিভাগে তুলছেন। ওঠা নামার ক্ষেত্রে সাহায্যের জন্য স্বজন না থাকায় হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন অনেক রোগী।

পঞ্চগড়- ঢাকা মহাসড়কটি অতিমাত্রায়
ব্যাস্ত একটি সড়ক হওয়ায় এখানে প্রায় প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার আহত এসব রোগীদের সিড়ি বেয়ে উপরে তোলাটাও একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তোরণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন রোগীর স্বজন ও ভুক্তভোগীরা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন জানান, টেকনিক্যাল কারনেই লিফ্ট দুটি বন্ধ রয়েছে। আমরা এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। তারা টেকনিশিয়ান পাঠিয়ে যত দ্রুত সম্ভব লিফ্ট দুটি মেরামতের ব্যাবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেছে।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…