খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অলি-গলি ঘুরে ভাসমান মানুষের খাবার দিচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ/মানব সেবায় হটলাইন চালু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২০, ২:৫৫ অপরাহ্ণ
অলি-গলি ঘুরে ভাসমান মানুষের খাবার দিচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ/মানব সেবায় হটলাইন চালু

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা পরিস্থিতিতে একাকিত্ব ও অক্ষম হয়ে পড়া ভাসমান মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করতে নগরীর অলি-গলি চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সময়ের দাবি, ত্রাণ যাবে বাড়ি শ্লোগানে অসহায় পরিবারে ত্রাণ সহায়তা কর্মসূচি হাতে নেয় তারা। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের উদ্দ্যোগে চট্টগ্রামে প্রথম ‘হ্যালো ছাত্রলীগ’ এই খাদ্যসামগ্রী উপহারের সেবা চালু করে।

“হ্যালো ছাত্রলীগ”এর হটলাইন নাম্বার (০১৮৮৩-২৭৩৮৫০ এবং ০১৬৭৮-৩০৪০৬০) এ যোগাযোগ করলেই অসহায় মানুষের ঘরে দ্রুত খাদ্য সেবা পৌঁছে দিচ্ছে কর্মীরা।

ইতিমধ্যে নগরীর সাবেরিয়া আদালত কলোনি, এস আলম কলোনি, পাথরঘাঁটা, জয়নাব কলোনি, ঘাঁসিয়া পাড়া, খলিফা পট্টি, দেয়ান বাজার ও প্রবর্তক মোড়সহ প্রতিদিন গৃহবন্দী কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর ও অসংখ্য শ্রমজীবী পরিবারে ছাত্রলীগের উপহার পৌছে দিয়েছেন।

গত ১৬দিন ধরে প্রত্যেকটা পরিবারের বাজারের প্যাকেটে একবেলার চাল, আলু, পেঁয়াজ, মাছ, টমেটো, কাঁচা মরিচ, ধনে পাতাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপহার ঘরে নিয়ে যাচ্ছে টিমের কর্মীরা। এছাড়া প্রতিদিন রিক্সা ও মোটর সাইকেলে নগরীর অলি গলি ঘুরে ভাসমান মানুষদের খাবার ব্যবস্থাও করছেন ছাত্রলীগ নেতারা।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, করোনা মহামারীকে কেন্দ্র করে যখন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, ঠিক তখনও ব্যাক্তিগত উদ্দ্যেগে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত থেকে শুরু করে প্যারেড মাঠকে জনশূন্য করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করি।

পরবর্তীতে লকডাউন শুরু হলে এবং খাবার রেষ্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাওয়ায় ভাসমান মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে রান্না করা খাবার পৌছে দেয়ার চেষ্টা করেছি। এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মানব সেবায় হটলাইন চালু করেছি। যেখানে ফোন দিলেই সাধ্যমত খাদ্য সহায়তা পৌছে দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, যতদিন মহামারি থাকবে ততদিন কার্যক্রম চলমান রাখার আপ্রান চেষ্টা করব। যতদিন সুস্থ আছি ততদিন যেন মানবের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি সেজন্য সকলের দোয়া/আশির্বাদ কামনা করছি।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…