ঘন্টার ব্যবধানে সাংসদ নিজাম হাজারীর ভাই ও মায়ের মৃত্যু
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারীর মৃত্যুর এক ঘণ্টা পর তাদের মাও মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিজাম উদ্দিন হাজারীর চাচাত ভাই খোকন হাজারী বলেন, রোববার সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে জসিম উদ্দিন হাজারীর (৫৮) মৃত্যু হয়। এই খবর শুনে ঘণ্টা খানেক পর তার মা দেল আফরোজ বেগমও (৮০) মারা যান।
তিনি আরও জানান, সাংসদের বড় ভাই শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে তিনি মারা যান।
এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন মা দেল আফরোজ বেগম। এর এক ঘণ্টা পর মাও ঢাকার ধানমন্ডির বড় মেয়ের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন