খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২০, ১০:২৭ পূর্বাহ্ণ
২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে এবং কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যায় ২ হাজার ছুঁতে চলেছে।

মঙ্গলবার (২৬ মে) চারটি ল্যাবে চট্টগ্রামের মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে ৮৮ জন চট্টগ্রামমহানগরের এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছে।

জেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ১ জন, রাউজানে ২ জন, ফটিকছড়িতে ২ জন ও সন্দ্বীপে ৩ জন। তাছাড়া দ্বিতীয় দফা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে তিনজনের।

২৬ মে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব, পুলিশ ডাক্তারের পাশাপাশি করোনা আক্রান্তদের তালিকায় আছেন বিআইটিআইডির ল্যাব প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ এক কর্মকর্তাসহ আরো ২ সংবাদকর্মী। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮৫ জন।

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগার বিআইটিআইডি ল্যাবে। একদিনে ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহানগরে ৪৫ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন রয়েছেন। তবে এর মধ্যে একজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

একই দিন চমেক ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় ৪৬ জনের পজিটিভ শনাক্ত হয়। ৪৪ জন নগরের ও দুই জন৷ উপজেলার বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এর একটিও নগরের নয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা মিলেছে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিতকরেছেন জেলা সিভিল সার্জন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…