সামাজিক সংগঠন ‘অঙ্কুর’র উপহার বিতরণ
নিলয় ধর,যশোর প্রতিনিধি:আত্মপ্রত্যয়ে বলীয়ান, উদেশ্য মানব কল্যাণ’ এ স্লোগানকে সামনে রেখে মনিরামপুর উপজেলার কুলটিয়ায় শুক্রবার সকালে অঙ্কুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনের উদ্যােক্তা একদল যুবক যুবতীরা নিজেরা করোনামুক্ত রেখে যুব সমাজকে করোনা মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে চরম দূর্ভোগ এ পরিস্হিতিতে মানবতার কল্যাণে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে গরীব অসহায় ও বেকার মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন অঙ্কুর।
আজ শুক্রবার (৫ জুন) সকাল ১০ টায় কুলটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কুলটিয়া ও লখাইডাঙ্গায় তারা আটা,ডাল,তেল, লবণ সহ নিত্য পন্য খাদ্য সামগ্রী মোট ৬০ পরিবারেরে মাঝে উপহার বিতরণ করেন।
করোনাভাইরাসের কারণে এলাকার খেটে খাওয়া বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি হয়ে পড়েছেন।
কর্মহীন এসব মানুষের ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে অঙ্কুর নামের এই সংগঠনটি গঠন করেছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাবু চঞ্চল রায়,শ্রীমতি মঞ্জু মন্ডল, প্রমূখ। অঙ্কুরের সদস্যরা হলো- উদয়ন বিশ্বাস,তুহিন শুভ্র মন্ডল,মিঠুন রায়,সাধন মল্লিক,পিয়াল বিশ্বাস,রীমা মন্ডল,রিমি বিশ্বাস,পল্লব বিশ্বাস,সাগর মল্লিক,বৃষ্টি বিশ্বাস,সুমন বিশ্বাস,সাগর মল্লিক,সুমা মল্লিক,সম্পা বিশ্বাস,পিয়াল মন্ডল,সৌমিক মল্লিক,হৃদয় মন্ডল,প্রসেনজিৎ মন্ডল,দেবব্রত বৈরাগী,সজীব মল্লিক,মহানন্দ মন্ডল,শুক্রাচার্য মন্ডল। এদের তত্ত্বাবধায়নে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে কার্যক্রমটা সম্পূর্ণ হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন