খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাজারীগলি/কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রি করছে ৩০ ফার্মেসী!

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২০, ৮:৫০ অপরাহ্ণ
হাজারীগলি/কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রি করছে ৩০ ফার্মেসী!

২৪ ঘণ্টা ডট নিউজ। শারমিন সুমি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন যখন ভয়াবহ আকারে রুপ নিচ্ছে।

দেশের এমন ক্রান্তিলগ্নে এসে মানুষের প্রাণ রক্ষাকারী নানান নিত্য প্রয়োজনীয় ওষুধের সরবরাহ তখন বাজার থেকে কমে আসছে।

ফলে বাজারে একদিকে যেমন চরম কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। অন্যদিকে রোগীর প্রয়োজনের সময় ওষুধ সংকটে চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যু বরণ করার তথ্য মিলছে।

এর কারণ অনুসন্ধানে নেমে প্রশাসনের চোখে ধরা পড়েছে ভিন্ন চিত্র। সরবরাহ ঠিকই আছে বরং বর্তমান সময়ের অতিব জরুরি ওষুধগুলো মজুদ রেখে বেশি মুনাফা লাভের প্রতিযোগীতায় নেমেছে কিছু অসাধু ব্যবসায়ি।

আজ রোববার (৭ জুন) দুপুরে নগরীর হাজারী গলিতে র‌্যাব, পুলিশ, ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব চিত্র ধরা পড়ে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান ও কামরুল হাসান এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের​ চারজন​ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আকতার, মো. ওমর ফারুক, গালিব চৌধুরী ও এসএম আলমগীর যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

হাজারী গলিতে ঔষধের পাইকারি ও খুচরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত অভিযানে দেখা গেছে অনেক পাইকারি ওষুধের দোকানে বর্তমান সময়ের নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো বেশি মুনাফা লাভের আশায় মজুদ রেখেছে ব্যবসায়িরা।

তাছাড়া করোনাকালে সাধারণ মানুষের চাহিদাকে পুজি করে নকল মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার,​ নকল পিপিইসহ নকল নানান সুরক্ষা সামগ্রী ফার্মেসীতে রেখে বেশি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ি। ভেজাল ও মেয়াদ উর্ত্তীন্ন ওষুধেরও কমতি ছিলনা এসব ফার্মেসীতে।

এ ধরনের নানা​ অপরাধে ৩০ টি ফার্মেসীকে​ ১০ লক্ষ ৯৩ হাজার টাকা​ (দশ লক্ষ তিরানব্বই হাজার​ টাকা​) জরিমানা​ করা হয় এবং পনের লক্ষ টাকার ঔষুধ ও করোনার নকল সুরক্ষা সামগ্রী জব্দ করা হয়।হাজারী গলিতে অভিযান ৩০ ফার্মেসী দিল জরিমানা

এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, চট্টগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে এবং ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে জেলা প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে।

আজ হাজারী গলিতে অভিযান সম্পর্কে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে হাজারী গলির কিছু ওষুধের দোকানের ব্যবসায়িরা ওষুধ মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। অনেকে বেশি দামে ওষুধ বিক্রি করছে।

তাছাড়া অধিকাংশ ফার্মেসিস্টদের সার্টিফিকেট না থাকা, আনরেজিস্টার্ড ওষুধ রাখা, বিদেশী অবৈধ ওষুধ রাখা, নকল পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখার দায়ে ২৯ মামলায় ৩০ ফার্মেসীকে ১০ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকার ওষুধ ও নকল সুরক্ষা সামগ্রী জব্দ করা হয়েছে।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…