অভিযান অব্যাহত তবুও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, কর্ণফুলীতে ৬ জনকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : মুখে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত কর্ণফুলীতে ৬ জনকে ১১শ’ টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফকিরনীরহাট বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।
ভ্রাম্যমাণ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কর্ণফুলী থানা পুলিশ, ইউএনও অফিস স্টাফ ও আনসার সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গগণ।
করোনাভাইরাসের দ্বিতীয় দফা বিস্তার প্রতিরোধে ঘরের বাইরে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামী শীত মৌসুমকে সামনে রেখে আরও কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, ‘কেউ যেন মাস্ক ছাড়া বাহিরে না যান, তা নিশ্চিত করা হবে। আমরা যেনো সবাই মন্ত্রিসভার নির্দেশনা মতে মাস্ক ব্যবহার করি।’
২৪ ঘণ্টা/রিহাম/জাহেদ


আপনার মতামত লিখুন